সংবাদ শিরোনাম ::
আমানত ও ঋণের সুদহারের ব্যবধান হবে ৪ শতাংশ : বাংলাদেশ ব্যাংক কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দলীয় নেতার রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মানিকনগর মডেল হাই স্কুলে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত নারী সাংবাদিকের মামলায় সুপ্রিম কোর্টেও হারলেন ট্রাম্প, দিতে হবে ৫ মিলিয়ন ডলার ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৮ দুর্বল ব্যাংকের মালিকানায় আগের মালিকরা ফিরতে পারবেন না : অর্থমন্ত্রী তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ পরিপূর্ণ সুস্থতার দিকে মির্জা আব্বাস, চলছে পায়ের থেরাপি অর্থবিল-২০২৬ জাতীয় সংসদে পাস

শ্বাসনালিতে নুডলস আটকে প্রাণ গেল ৭ মাস বয়সী ফাতেমার

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৪:৪১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৫৫ বার পড়া হয়েছে

একসঙ্গে বেশি নুডলস মুখে নেওয়ায় তা শ্বাসনালিতে আটকে দম বন্ধ হয়ে প্রাণ গেল ৭ মাস বয়সী শিশু ফাতেমা জান্নাতের। বুধবার (৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ডিলার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটি ওই এলাকার জাহেদুল ইসলামের মেয়ে।

পরিবারের সদস্যরা জানান, শিশুটিকে একটি নুডলস তিন ভাগে ভাগ করে খাওয়ানো হতো। সে নিজেও এ খাবার পছন্দ করত। তবে একসঙ্গে বেশি নুডলস দেওয়ায় তা শিশুটির শ্বাসনালিতে আটকে যায়। এতেই দম বন্ধ হয়ে শিশুটির মৃত্যু হয়।

শিশু ফাতেমার দাদি শাহীন আক্তার বলেন, ‘নুডলস আটকে যাওয়ার পর আমরা ফাতেমাকে হাসপাতালে নিয়ে যাই। দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন খাবার আটকে শ্বাস নিতে না পারায় তার মৃত্যু হয়েছে।’ আজ বৃহস্পতিবার সকাল ৮টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, শিশুর শ্বাসনালিতে খাবার বা অন্য কোনো বস্তু আটকে গেলে পা ধরে উল্টে মাথা নিচের রাখতে হয়। এরপর পেট চেপে ধরে পিঠ চাপড়াতে হয়। এতে খাবার মুখ দিয়ে বেরিয়ে আসে। ১০ মিনিটের মধ্যে সেটি বের করা না গেলে শ্বাস বন্ধ হয়ে শিশুর মৃত্যুর আশঙ্কা থাকে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমানত ও ঋণের সুদহারের ব্যবধান হবে ৪ শতাংশ : বাংলাদেশ ব্যাংক

শ্বাসনালিতে নুডলস আটকে প্রাণ গেল ৭ মাস বয়সী ফাতেমার

আপডেট সময় ০৪:৪১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫