সংবাদ শিরোনাম ::
আমানত ও ঋণের সুদহারের ব্যবধান হবে ৪ শতাংশ : বাংলাদেশ ব্যাংক কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দলীয় নেতার রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মানিকনগর মডেল হাই স্কুলে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত নারী সাংবাদিকের মামলায় সুপ্রিম কোর্টেও হারলেন ট্রাম্প, দিতে হবে ৫ মিলিয়ন ডলার ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৮ দুর্বল ব্যাংকের মালিকানায় আগের মালিকরা ফিরতে পারবেন না : অর্থমন্ত্রী তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ পরিপূর্ণ সুস্থতার দিকে মির্জা আব্বাস, চলছে পায়ের থেরাপি অর্থবিল-২০২৬ জাতীয় সংসদে পাস

বিসিবির নির্বাচনে লড়বেন নান্নু

গেল সোমবার বিসিবির বোর্ড অনুষ্ঠিত হয়েছিল। সভা শেষে বিসিবির নির্বাচন নিয়ে ঘোষণা এসেছে। আসন্ন নির্বাচনে অংশ নেবেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এবার জানা গেল বিসিবির পরিচালক পদে লড়াই করবেন বাংলাদেশ দলের সাবেক নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
জানিয়েছেন সাবেক অধিনায়কের কোটায় নির্বাচন করবেন তিনি। মূলত বিসিবি নির্বাচনে ‘সি’ ক্যাটাগরি থেকে একজন পরিচালক নির্বাচিত হয়ে বোর্ডে যেতে পারেন। সেখানেই প্রতিদ্বন্দ্বিতা করবেন নান্নু।

আজ (বুধবার) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নান্নু বলেছেন, ‘এটা চিন্তাভাবনা তো আগে থেকেই করে রেখেছিলাম। তো আমাদের এখন কিছু জিনিস আছে যে, সাবেক অধিনায়কদের একটা বার আছে, ক্যাটাগরি সি। তো এই এই জায়গাটা এখনো জানি না কতটুকু কি হবে। তারপরও চিন্তাভাবনা পজিটিভ নিয়ে রেখেছি। আশা করছি যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই করব।’
নান্নু আরও বলেছেন, ‘আমি অনেকদিন ধরে বিসিবির সাথে সম্পৃক্ত আছি এবং এখানে কি কাজ করতে হবে, কোন কোন জায়গাটায় উন্নয়নের কাজ আছে, কোন জায়গাটায় আরও বেশি কাজ করতে হবে, এটা সবই জানা আছে আমার। তো এখানে সুযোগটা আসলে আরও বেশি সম্পৃক্ত হয়ে আরও বেশি কাজ করার সুযোগটা থাকবে। সেভাবে চিন্তাভাবনা করে এগোচ্ছি।’

সাধারণত তিনটি ক্যাটাগরিতে বিসিবির ২৩টি পরিচালক পদের জন্য নির্বাচন হয়। এর মধ্যে পরিচালক ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগ) থেকে ১০ জন, ক্যাটাগরি-২ (ক্লাব) থেকে ১২ জন এবং ক্যাটাগরি-৩ (পাবলিক বিশ্ববিদ্যালয়, সাবেক ক্রিকেটার, বিভিন্ন প্রতিষ্ঠান) থেকে একজনকে ভোট দিয়ে নির্বাচিত করবেন কাউন্সিলররা। এই ২৩ জন ছাড়াও জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে দু’জন পরিচালক আসবেন বিসিবির বোর্ডে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমানত ও ঋণের সুদহারের ব্যবধান হবে ৪ শতাংশ : বাংলাদেশ ব্যাংক

বিসিবির নির্বাচনে লড়বেন নান্নু

আপডেট সময় ০৫:৫৩:৩১ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫