সংবাদ শিরোনাম ::
হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন মিয়ানমারের সদিচ্ছার ওপর নির্ভর করছে : পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী শাহে আলমের মানহানী মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত কুমিল্লায় থানার সামনে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩ জয়পুরহাটে উদ্ধার হলো বিশাল আকৃতির গাঁজা গাছ কসবায় মোবাইল কোর্টের অভিযান: ৫ ফার্মেসিকে ৫৫ হাজার টাকা জরিমানা স্পেশাল বিসিএসের মাধ্যমে আরও ৫ হাজার ডাক্তার নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী টাঙ্গাইলে যমজ দুই ভাইয়ের সঙ্গে দুই বোন লতা-পাতার বিয়ে প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার মাদক ও ধর্ষকের পক্ষে তদবির করলে নেতাদেরও হাজতে পাঠানো হবে: আইনমন্ত্রী

ঢাবির জিয়া হলে ভিপি-জিএস প্রার্থীদের পোস্টার বিকৃতির অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদ নির্বাচনে ভিপি, জিএস, এজিএসসহ একাধিক পদপ্রার্থীর পোস্টার বিকৃতির অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গতকাল (মঙ্গলবার) মধ্যরাতে। তবে এখনো অভিযুক্তদের শনাক্ত করতে পারেনি হল প্রশাসন।

হল প্রশাসন প্রার্থীদের প্রচারণার জন্য নির্দিষ্ট বোর্ড সরবরাহ করলেও সেখানে রাতের আঁধারে পোস্টার ছেঁড়া হয়। ভিপি পদপ্রার্থী নাইমুল আবরার, জিএস পদপ্রার্থী আসিফ ইমাম, এজিএস পদপ্রার্থী মো. ফোজায়েল আহমদ এবং সমাজসেবা সম্পাদক প্রার্থী হেলাল হোসেনের পোস্টার বিকৃত হয়।

এ বিষয়ে ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের কার্যনির্বাহী সদস্য প্রার্থী মো. মিফতাহুল হোসাইন আল মারুফ বলেন, পোস্টার ছেঁড়া আচরণবিধি লঙ্ঘন। যারা এ কাজ করেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আশা করছি তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আমরা চাই সুষ্ঠু ও গণতান্ত্রিক পরিবেশ।

অন্য এক শিক্ষার্থী সাহেদ ইমন বলেন, আমরা লিখিত অভিযোগ দিয়েছি। প্রশাসন কী ব্যবস্থা নেয়, তা আমরা দেখব। পাশাপাশি অভিযুক্তদের পরিচয় প্রকাশ করতে হবে।

হল প্রাধ্যক্ষ ড. মো. নাজমুল হোসাইন জানান, পোস্টার ছেঁড়ার অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন। তবে সিসিটিভি ক্যামেরায় পুরো এলাকা কভার না থাকায় অভিযুক্তদের শনাক্ত করা যায়নি। গতরাতে অন্তত পাঁচ-ছয়টি গ্রুপ ওই স্থানে গিয়েছিল। কারা এ কাজ করেছে তা যাচাই চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

ঢাবির জিয়া হলে ভিপি-জিএস প্রার্থীদের পোস্টার বিকৃতির অভিযোগ

আপডেট সময় ০৪:৪৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫