ঢাকা-১৯ আসনের জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব, বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য ড. মোঃ দেওয়ান সালাউদ্দিন বাবু–এর নেতৃত্বে আজ সাভার ও আশুলিয়ার রাজপথে নেমে আসে লক্ষাধিক মানুষের ঢল। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ উপস্থিতিতে এই র্যালিটি রূপ নেয় এক উৎসবমুখর জনসমুদ্রে।
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ র্যালিতে নারী-পুরুষ নির্বিশেষে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। র্যালিতে অংশগ্রহণকারীদের হাতে ছিল বাবুর ছবি সম্বলিত পোস্টার, ব্যানার, ফেস্টুন এবং মাথায় একরঙা ক্যাপ।
ড. সালাউদ্দিন বাবু নিজেই নেতৃত্ব দেন এই আনন্দঘন মিছিলে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন,
আমাদের রাজনীতি উন্নয়নের জন্য। পুকুর-খাল পরিষ্কার, রাস্তা মেরামতসহ সব সামাজিক উন্নয়নমূলক কাজে নেতাকর্মীদের অংশ নিতে হবে।
র্যালিতে তার দৃপ্ত পদচারণা এবং নেতাকর্মীদের প্রতি আহ্বান ছিল অনুপ্রেরণাদায়ক। স্থানীয় জনগণের মতে, ড. বাবু শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি মানুষের পাশে থাকা একজন গণমানুষের নেতা। আগাম নির্বাচনে তাকে এমপি হিসেবে দেখতে চায় এলাকাবাসী।
এই বিশাল র্যালি প্রমাণ করলো—ড. মোঃ দেওয়ান সালাউদ্দিন বাবুর নেতৃত্বে বিএনপি আগামী নির্বাচনে ঢাকা-১৯ আসনে একটি শক্ত অবস্থান তৈরি করতে চলেছে।
নিজস্ব প্রতিবেদক 




















