ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জীবিকার সন্ধানে সাগরে গিয়ে লাশ হলেন দুই জেলে, নিখোঁজ ২ ২০ হাজার বাড়ি নতুন করে নির্মাণের উদ্যোগ নেপাল সরকারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারিতে করার প্রস্তাব রাখা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুমিল্লায় মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লং মার্চ: কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ইন্টারপোলের কাছে বেনজীরের অবস্থান জানতে চেয়ে পুলিশের চিঠি পীরগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ১৭৫ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা দ্বিতীয় বাংলাদেশি বংশদ্ভূত তানভীর শাহনেওয়াজ কানাডার ফেডারেল পার্লামেন্টে এমপি নির্বাচিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝালকাঠিতে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত গাড়িচালক মোসলেম উদ্দিনের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ

নারী নিপীড়নের প্রতিবাদে সাতক্ষীরায় ছাত্রদলের বিক্ষোভ

নারী নিপীড়নের প্রতিবাদে সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দুপুরে সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদল বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে।

বিক্ষোভ মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা ‘এসো ভাই, এসো বোন, গড়ে তুলি অঙ্গীকার’, ‘আলী হোসেনের ছাত্রত্ব বাতিল করতে হবে’, ‘নিপীড়কের ঠিকানা, এ ক্যাম্পাসে হবে না’সহ নানা ধরনের স্লোগান দেন।

বিক্ষোভ শেষে সমাবেশে বক্তারা বলেন, ৫ আগস্টের পরে নারীদের পোশাকের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা হরণ করেছে একটি গুপ্ত সংগঠন, যারা নিজেদের পরিচয় দিতে লজ্জা পায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আলী হোসেন নামের একজন শিক্ষার্থী তার সহপাঠীকে ধর্ষণের হুমকি দিয়েছে। আগামীতে ছাত্রশিবিরের নেতাকর্মীরা এ ধরনের কার্যক্রমের সঙ্গে জড়িত থাকলে আমরা শক্ত হাতে প্রতিহত করব।
বিক্ষোভ মিছিলে সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদুল আলম, সাধারণ সম্পাদক মোল্লা মুহাম্মদ শাহাজুদ্দীন, সহসভাপতি আকবর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, ইরফানসহ অনেক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জীবিকার সন্ধানে সাগরে গিয়ে লাশ হলেন দুই জেলে, নিখোঁজ ২

নারী নিপীড়নের প্রতিবাদে সাতক্ষীরায় ছাত্রদলের বিক্ষোভ

আপডেট সময় ০৫:৫২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫