ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জীবিকার সন্ধানে সাগরে গিয়ে লাশ হলেন দুই জেলে, নিখোঁজ ২ ২০ হাজার বাড়ি নতুন করে নির্মাণের উদ্যোগ নেপাল সরকারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারিতে করার প্রস্তাব রাখা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুমিল্লায় মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লং মার্চ: কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ইন্টারপোলের কাছে বেনজীরের অবস্থান জানতে চেয়ে পুলিশের চিঠি পীরগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ১৭৫ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা দ্বিতীয় বাংলাদেশি বংশদ্ভূত তানভীর শাহনেওয়াজ কানাডার ফেডারেল পার্লামেন্টে এমপি নির্বাচিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝালকাঠিতে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত গাড়িচালক মোসলেম উদ্দিনের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ

পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

শরীয়তপুরের ভেদরগঞ্জে পুকুরে ডুবে আশ্রয়ণ প্রকল্পের দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জান্নাত নামে এক শিশুকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সখিপুর থানার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মাদবর কান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলো- ইমন হোসেন (৫) ও তাওহিদ ইসলাম (৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী ইমন, তাওহিদ ও জান্নাত দুপুরে পাশের একটি পুকুরে গোসল করতে নামে। দীর্ঘ সময় তাদের না দেখে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে ভাসমান অবস্থায় ইমন ও তাওহিদের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় জান্নাতকে জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় আবুল হোসেন জানান, শিশু তিনজনকে গ্রামবাসী পুকুর থেকে উদ্ধার করে। তবে দুজন তখনই মারা যায়। জান্নাতকে জীবিত অবস্থায় পুকুরের ধারে পাওয়া যায়।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বলেন, পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জীবিকার সন্ধানে সাগরে গিয়ে লাশ হলেন দুই জেলে, নিখোঁজ ২

পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট সময় ০৫:৪৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫