ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জীবিকার সন্ধানে সাগরে গিয়ে লাশ হলেন দুই জেলে, নিখোঁজ ২ ২০ হাজার বাড়ি নতুন করে নির্মাণের উদ্যোগ নেপাল সরকারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারিতে করার প্রস্তাব রাখা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুমিল্লায় মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লং মার্চ: কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ইন্টারপোলের কাছে বেনজীরের অবস্থান জানতে চেয়ে পুলিশের চিঠি পীরগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ১৭৫ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা দ্বিতীয় বাংলাদেশি বংশদ্ভূত তানভীর শাহনেওয়াজ কানাডার ফেডারেল পার্লামেন্টে এমপি নির্বাচিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝালকাঠিতে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত গাড়িচালক মোসলেম উদ্দিনের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ

মোহাম্মদপুরে শীর্ষ মাদক কারবারি হাফিজ গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকা থেকে শীর্ষ মাদক কারবারি হাফিজুর রহমান খান ওরফে মোল্লাকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ১৬টি মাদক মামলা রয়েছে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে মোহাম্মদপুর থানার রায়েরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় রায়েরবাজার এলাকার সাদেক খান রোডের বৈশাখী মাঠের পাশ থেকে হাফিজকে গ্রেপ্তার করা হয়।

এসআই নাজমুল ইসলাম আরও বলেন, গ্রেপ্তারকৃত হাফিজুর একজন শীর্ষ মাদক কারবারি। তার বিরুদ্ধে কাফরুল, মোহাম্মদপুর, হাজারীবাগ এবং গোপালগঞ্জের কোটালীপাড়াসহ বিভিন্ন থানায় মাদক সংক্রান্ত ১৬টি মামলা রয়েছে। এর আগেও একাধিকবার তিনি মাদক মামলার কারণে কারাবরণ করেন, কিন্তু জেল থেকে বেরিয়ে এসে পুনরায় একই অপরাধে জড়িয়ে পড়েন।

হাফিজের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার কালারবাড়ি গ্রামে। তিনি ওই এলাকার আজিজ খানের ছেলে। বর্তমানে তিনি কাফরুল থানার পূর্ব কাজীপাড়া এলাকায় বসবাস করতেন। মঙ্গলবার তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জীবিকার সন্ধানে সাগরে গিয়ে লাশ হলেন দুই জেলে, নিখোঁজ ২

মোহাম্মদপুরে শীর্ষ মাদক কারবারি হাফিজ গ্রেপ্তার

আপডেট সময় ০৪:৪২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫