ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস, অভিনন্দন জানালেন স্পিকার দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির জীবিকার সন্ধানে সাগরে গিয়ে লাশ হলেন দুই জেলে, নিখোঁজ ২ ২০ হাজার বাড়ি নতুন করে নির্মাণের উদ্যোগ নেপাল সরকারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারিতে করার প্রস্তাব রাখা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুমিল্লায় মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লং মার্চ: কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ইন্টারপোলের কাছে বেনজীরের অবস্থান জানতে চেয়ে পুলিশের চিঠি পীরগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ১৭৫ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

রাজধানীতে ছিনতাইয়ের ঘটনায় দুজন আহত

রাজধানীতে পৃথক দুটি ছিনতাইয়ের ঘটনায় ছুরিকাঘাতে দুজন আহত হয়েছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোররাত থেকে ভোর পর্যন্ত এসব ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোররাত চারটার দিকে ধোলাইপাড় থেকে কাওরান বাজার যাওয়ার পথে পল্টন থানাধীন রাজউক ভবনের সামনে মাছভর্তি ভ্যানে হামলা চালায় ছিনতাইকারীরা।

আহত ভ্যানচালকের নাম জহিরুল। তিনি সায়েদাবাদ হুজুরবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকেন।
তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হাসিব জানান, পেছন থেকে আসা একটি পিকআপে থাকা তিন-চারজন ছিনতাইকারী জহিরুলের ভ্যান থামিয়ে মাছ ভর্তি ভ্যান ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে তারা ভ্যানচালকের হাতে ও বুকে ছুরিকাঘাত করে পাঁচটি ইলিশ ভর্তি ককশিট নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোর সাড়ে পাঁচটার দিকে ঢামেক হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি হাসপাতাল ত্যাগ করেন।

অন্যদিকে, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কলাবাগান থানাধীন গ্রীন রোডের ঢাকা টাওয়ারের সামনে গলির মুখে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হন ফাহিম (২৩)। তিনি গাজীপুর সদর উপজেলার পোবাইল এলাকার মো. মাসুম বয়াতির ছেলে। বর্তমানে সনিরআখড়ায় পরিবারের সঙ্গে থাকতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, পৃথক ছিনতাইয়ে আহত দুজনকে ঢামেকে চিকিৎসা নিয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস, অভিনন্দন জানালেন স্পিকার

রাজধানীতে ছিনতাইয়ের ঘটনায় দুজন আহত

আপডেট সময় ০১:২০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫