ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

বেড়া ভেঙে ঘরে ঢুকে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

ফরিদপুরের সালথায় পারিবারিক কলহের জের ধরে মর্জিনা বেগম (৩৮) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছেন তার স্বামী। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক স্বামী বক্কার শেখকে (৪৩) আটক করেছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার সোনাপুর ইউনিয়নের রংরায়েরকান্দি গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত মর্জিনা ফরিদপুর কোতয়ালী থানার ফুরসা গ্রামের মৃত মোচন মোল্যার মেয়ে। তার তিন মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে।

এলাকাবাসী ও নিহত মর্জিনার স্বজনরা জানান, ভোরের দিকে মর্জিনা ও বক্কারের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে বক্কার ঘর থেকে বের হয়ে গেলে তার স্ত্রী ঘরের দরজা আটকে দেন। পরে ঘরের টিনের বেড়া ভেঙে ঘরে ঢুকে বটির আছাড়ি দিয়ে মর্জিনার মাথায় আঘাত করেন স্বামী বক্কার শেখ। এতে ঘটনাস্থলেই নিহত হন মর্জিনা বেগম। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক স্বামী বক্কার শেখকে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, পারিবারিক কলহের জের ধরে বটির আছাড়ি দিয়ে স্ত্রী মর্জিনাকে হত্যা করেন স্বামী বক্কার শেখ। খবর পেয়ে বক্কার শেখকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

বেড়া ভেঙে ঘরে ঢুকে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

আপডেট সময় ১২:৩১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫