ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২৭৬ কোটি টাকা আত্মসাৎ : হাসিনা ও রেহানার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত মাদক ও বাল্যবিবাহ রোধে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা পবিপ্রবি’র ভেটেরিনারী অনুষদের মেইন গেট উদ্বোধন ও শিক্ষার্থীদের সেমিনার ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস, অভিনন্দন জানালেন স্পিকার দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির জীবিকার সন্ধানে সাগরে গিয়ে লাশ হলেন দুই জেলে, নিখোঁজ ২ ২০ হাজার বাড়ি নতুন করে নির্মাণের উদ্যোগ নেপাল সরকারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারিতে করার প্রস্তাব রাখা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুমিল্লায় মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

রাজশাহীর গোদাগাড়ীতে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে জোরপূর্বক ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধর্ষণ মামলার প্রধান আসামি ইমরানকে (২৬) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (১ সেপ্টেম্বর) র‍্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (৩১ আগস্ট) রাতে শরীয়তপুরের পালং থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইমরান গোদাগাড়ী উপজেলার হরিশংকরপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে।

র‍্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক জানান, গত ৬ মাস আগে ভুক্তভোগী তরুণী স্বামীর কাছে তালাকপ্রাপ্ত হয়ে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করছিলেন। তার মায়ের বাড়ি অভিযুক্তের বাড়ির কাছাকাছি হওয়ায় বিভিন্ন সময় তাদের বাড়িতে যাওয়া-আসার মাধ্যমে কথা-বার্তা হতো। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং মোবাইল ফোনে নিয়মিত কথাবার্তা হতো।

পরে গত ২ আগস্ট রাতে অভিযুক্ত যুবক উপজেলার হরিশংরপুর গ্রামে ভাড়া বাসায় ওই তরুণীর রুমে প্রবেশ করে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে গোদাগাড়ী থানায় ধর্ষণ মামলা করেন। পরবর্তীতে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। সবশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিএসসি ও র‌্যাব-৮, সিপিসি-২ এর একটি যৌথ দল অভিযান চালিয়ে শরীয়তপুর জেলার পালং থানাধীন মধ্য পালং নামক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় গ্রেপ্তার আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাব কর্মকর্তা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৭৬ কোটি টাকা আত্মসাৎ : হাসিনা ও রেহানার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

আপডেট সময় ০৮:৪৫:২০ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫