ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২৭৬ কোটি টাকা আত্মসাৎ : হাসিনা ও রেহানার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত মাদক ও বাল্যবিবাহ রোধে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা পবিপ্রবি’র ভেটেরিনারী অনুষদের মেইন গেট উদ্বোধন ও শিক্ষার্থীদের সেমিনার ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস, অভিনন্দন জানালেন স্পিকার দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির জীবিকার সন্ধানে সাগরে গিয়ে লাশ হলেন দুই জেলে, নিখোঁজ ২ ২০ হাজার বাড়ি নতুন করে নির্মাণের উদ্যোগ নেপাল সরকারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারিতে করার প্রস্তাব রাখা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুমিল্লায় মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ

নওগাঁয় পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

  • নওগাঁ প্রতিনিধি:
  • আপডেট সময় ০৬:৩৫:১১ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৫১ বার পড়া হয়েছে

নওগাঁর মহাদেবপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে আরাফাত (৬) ও নাঈম (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সফাপুর বিনদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু আরাফাতের বাবার নাম আজিজুর রহমান নাঈমের বাবার নাম সিরাজুল ইসলাম। তারা একই গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় নিহত দুই পরিবারের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গ্রামের পরিবেশ। গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন শিশু বাড়ির পাশেই খেলাধুলা করছিল। খেলার একপর্যায়ে আরাফাত ও নাঈম নিখোঁজ হয়ে যায়। পরিবারের লোকজন খোঁজা শুরু করলে কিছু সময় পর পুকুরের পানিতে ভেসে উঠতে দেখা যায় একটি শিশুর দেহ। পরে গ্রামবাসী পুকুরে নেমে দুই শিশুর মরদেহ উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দা সাদদাম হোসেন বলেন, শিশু দুটি নিখোঁজ হওয়ার পর হঠাৎ গ্রামবাসীরা পানিতে কিছু একটা ভাসতে দেখে। এরপর পানিতে নেমে একজন শিশুকে উদ্ধার করা হয়। পরে আরেকজনকেও পানিতেই পাওয়া যায়। কিন্তু ততক্ষণে তারা আর বেঁচে ছিলোনা।

বিষয়টি নিশ্চিত করে মহাদেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, বাড়ির পাশে খেলতে যেয়ে পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৭৬ কোটি টাকা আত্মসাৎ : হাসিনা ও রেহানার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত

নওগাঁয় পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

আপডেট সময় ০৬:৩৫:১১ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫