ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মনোহরগঞ্জে ভাতের হোটেল থেকে ইয়াবাসহ ২জন আটক ২৭৬ কোটি টাকা আত্মসাৎ : হাসিনা ও রেহানার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত মাদক ও বাল্যবিবাহ রোধে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা পবিপ্রবি’র ভেটেরিনারী অনুষদের মেইন গেট উদ্বোধন ও শিক্ষার্থীদের সেমিনার ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস, অভিনন্দন জানালেন স্পিকার দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির জীবিকার সন্ধানে সাগরে গিয়ে লাশ হলেন দুই জেলে, নিখোঁজ ২ ২০ হাজার বাড়ি নতুন করে নির্মাণের উদ্যোগ নেপাল সরকারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারিতে করার প্রস্তাব রাখা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সারাদেশে ইয়াবা সরবরাহকারী যুবদল-কৃষকদল নেতা আটক

কক্সবাজার থেকে ফেরার পথে সিরাজগঞ্জে ১৯৭৭ পিস ইয়াবাসহ যুবদল ও কৃষকদলের দুই নেতাসহ তিনজনকে আটক করেছে র‌্যাব-১২। এসময় তাদের সঙ্গে থাকা নগদ ২০ হাজার ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ হাটিকুমরুল র‌্যাব-১২ এর মিডিয়া সেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রোববার (৩১ আগস্ট) সকালে ঢাকা-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের ফুড ভিলেজ হোটেলের সামনে একটি মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- পাবনা জেলা যুবদলের সদস্য ও রাধানগর গ্রামের মৃত আব্দুল জলিল শেখের ছেলে আমিনুল ইসলাম রনি (৪৫), সুজানগর উপজেলা কৃষকদলের সদস্যসচিব ও ভবানিপুর গ্রামের মৃত সেকেন্দার আলী মণ্ডলের ছেলে আব্দুল মজিদ মন্ডল (৪৮) এবং পাবনা সদর উপজেলার দোহারপাড়া গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে রাশেদ রানা (৪২)।

র‌্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, আটকরা দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে মাদক দ্রব্য ইয়াবা কক্সবাজার থেকে সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে পাবনাসহ দেশের বিভিন্ন জেলায় বেচাকেনা করে আসছিলেন। এ ঘটনায় সলঙ্গা থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জাগো নিউজকে বলেন, মামলা রুজুর পর আজ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মনোহরগঞ্জে ভাতের হোটেল থেকে ইয়াবাসহ ২জন আটক

সারাদেশে ইয়াবা সরবরাহকারী যুবদল-কৃষকদল নেতা আটক

আপডেট সময় ০৫:৫৬:২৩ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫