ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মনোহরগঞ্জে ভাতের হোটেল থেকে ইয়াবাসহ ২জন আটক ২৭৬ কোটি টাকা আত্মসাৎ : হাসিনা ও রেহানার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত মাদক ও বাল্যবিবাহ রোধে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা পবিপ্রবি’র ভেটেরিনারী অনুষদের মেইন গেট উদ্বোধন ও শিক্ষার্থীদের সেমিনার ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস, অভিনন্দন জানালেন স্পিকার দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির জীবিকার সন্ধানে সাগরে গিয়ে লাশ হলেন দুই জেলে, নিখোঁজ ২ ২০ হাজার বাড়ি নতুন করে নির্মাণের উদ্যোগ নেপাল সরকারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারিতে করার প্রস্তাব রাখা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

পাবনায় পুত্রবধূর বটির কোপে শ্বশুর নিহত

  • পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় ০৩:০৭:২৫ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৩৩ বার পড়া হয়েছে

পাবনার সাঁথিয়ায় পুত্রবধূর ধারালো বঁটির কোপে মোজাম হোসেন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার (৩১ আগস্ট) দিনগত রাত ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি । এর আগে রাত ৮টার দিকে সাঁথিয়া পৌর সদরের কলেজপাড়া মহল্লায় মোজামকে কুপিয়ে আহত করেন তার পুত্রবধূ।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মেজামের বাড়ি সাঁথিয়া উপজেলার নাড়িয়া গদাই গ্রামে হলেও তিনি দীর্ঘদিন ধরে পৌর সদরের কলেজপাড়া এলাকায় বসবাস করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার কলেজপাড়া মহল্লার মোজামের ছেলে মিঠুর সঙ্গে পাঁচ বছর আগে আফরা গ্রামের আব্দুস সালামের মেয়ে রুমি খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে রুমি মানসিক রোগে ভুগছিলেন। তিনি ঢাকায় একজন মানসিক রোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, রোববার রাত ৮টার দিকে হঠাৎ রুমির মানসিক সমস্যা দেখা দেয়। এসময় তিনি হাতের কাছে থাকা বঁটি দিয়ে তার সামনে থাকা শ্বশুর মোজামের পেটে ও পিঠে কোপ দেন। গুরুতর আহত অবস্থায় মোজামকে প্রথমে সাঁথিয়া হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত ৩টার দিকে তিনি মারা যান।

ওসি আনিছুর রহমান বলেন, পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কেউ অভিযোগ দেননি। অভিযুক্ত পলাতক। তাকে আটকের চেষ্টা চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মনোহরগঞ্জে ভাতের হোটেল থেকে ইয়াবাসহ ২জন আটক

পাবনায় পুত্রবধূর বটির কোপে শ্বশুর নিহত

আপডেট সময় ০৩:০৭:২৫ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫