সংবাদ শিরোনাম ::
আমানত ও ঋণের সুদহারের ব্যবধান হবে ৪ শতাংশ : বাংলাদেশ ব্যাংক কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দলীয় নেতার রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মানিকনগর মডেল হাই স্কুলে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত নারী সাংবাদিকের মামলায় সুপ্রিম কোর্টেও হারলেন ট্রাম্প, দিতে হবে ৫ মিলিয়ন ডলার ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৮ দুর্বল ব্যাংকের মালিকানায় আগের মালিকরা ফিরতে পারবেন না : অর্থমন্ত্রী তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ পরিপূর্ণ সুস্থতার দিকে মির্জা আব্বাস, চলছে পায়ের থেরাপি অর্থবিল-২০২৬ জাতীয় সংসদে পাস

ম্যানসিটির হারের পর রদ্রি বললেন, ‘আমি তো মেসি নই’

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৮:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৩৩ বার পড়া হয়েছে

১১ মাস পর ম্যানচেস্টার সিটির শুরুর একাদশে ফিরলেন ব্যালন ডি’অর জয়ী ফুটবলার রদ্রি। কিন্তু ফিরেই পরাজয় দেখতে হলো তাকে। ব্রাইটন অ্যান্ড হোভ আলবিওনের কাছে ২-১ গোলের পরাজয় সঙ্গী করে মাঠ ছাড়তে হয়েছে তাকে। এ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচ হারলো ম্যানসিটি।

ব্রাইটনের আমেক্স স্টেডিয়ামে আরলিং হালান্ডের গোলে এগিয়ে গেলেও জেমস মিলনার ও ব্রায়ান গ্রুদার শেষ মুহূর্তের গোলে টানা দ্বিতীয় ম্যাচে হার দেখলো পেপ গার্দিওলার দল।

ব্রাইটনের কাছে হারের পর হতাশ রদ্রি বলেন, ‘আমি তো মেসি নই। ফিরে এসেই দলকে জেতাতে পারব, এমনটা নয়। এটা একটা সমষ্টিগত, দলীয় খেলা। আমরা যখন আগে জিতেছি, তখনও আমার সব সতীর্থদের প্রয়োজন ছিল। আমাকে আমার সেরা ফর্মে ফিরতে হবে। কিন্তু আমার ফিরে আসার মানে এই নয় যে আমরা সব জিতে যাব। আশা করি (আন্তর্জাতিক) বিরতির পর আমরা আরও ভালোভাবে ফিরতে পারবো।’

গত বছর গুরুতর হাঁটুর (এন্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট) ইনজুরিতে পড়েছিলেন স্প্যানিশ মিডফিল্ডার। ম্যাচ শেষে তিনি দলের ভুলগুলো নিয়েও সোজাসাপ্টা মন্তব্য করেন, ‘আমরা যেসব ভুল করছি, সেগুলো শিশুতোষ ভুল। মনোযোগের অভাবেই হচ্ছে। প্রতিযোগিতায় থাকতে হলে আমাদের মান বাড়াতেই হবে। নতুন খেলোয়াড়দের খাপ খাওয়াতে সময় লাগে, আর যখন দলে এত পরিবর্তন হয় তখন সেটি কঠিন হয়ে পড়ে। যদিও এগুলো অজুহাত নয়, এটাই বাস্তবতা।’

ব্রাইটনের বিপক্ষে সিটির হয়ে প্রথম গোলটি করেন আরলিং হালান্ড (৩৪ মিনিটে)। তবে ৬৭ মিনিটে ব্রাইটনের হয়ে জেমস মিলনার পেনাল্টি থেকে সমতা ফেরান। সাবেক সিটি ও লিভারপুল অধিনায়ক মিলনার গোল উদযাপন করেন প্রয়াত সতীর্থ দিয়োগো জোতাকে স্মরণ করে।

মিলনার বলেন, ‘জোতার মৃত্যুর ঘটনাটি ভয়াবহ ছিল। তিনি দারুণ মানুষ এবং অসাধারণ সতীর্থ ছিলেন। আমি তাকে ভীষণ ভালোবাসতাম। ছয় বছর পর আমি গোল পেলাম, আর এই মৌসুমে আমি তার নাম্বার ২০ জার্সি পরছি। মনে হচ্ছে ওর কাছ থেকেই সাহায্য পেয়েছি।’

তিনি আরও যোগ করেন, ‘গোল করে দলের জয়ে অবদান রাখতে পেরে ভালো লাগছে। ছেলেদের জন্যও আমি খুশি।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমানত ও ঋণের সুদহারের ব্যবধান হবে ৪ শতাংশ : বাংলাদেশ ব্যাংক

ম্যানসিটির হারের পর রদ্রি বললেন, ‘আমি তো মেসি নই’

আপডেট সময় ১১:৪৮:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫