ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মনোহরগঞ্জে ভাতের হোটেল থেকে ইয়াবাসহ ২জন আটক ২৭৬ কোটি টাকা আত্মসাৎ : হাসিনা ও রেহানার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত মাদক ও বাল্যবিবাহ রোধে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা পবিপ্রবি’র ভেটেরিনারী অনুষদের মেইন গেট উদ্বোধন ও শিক্ষার্থীদের সেমিনার ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস, অভিনন্দন জানালেন স্পিকার দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির জীবিকার সন্ধানে সাগরে গিয়ে লাশ হলেন দুই জেলে, নিখোঁজ ২ ২০ হাজার বাড়ি নতুন করে নির্মাণের উদ্যোগ নেপাল সরকারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারিতে করার প্রস্তাব রাখা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় মা-মেয়েকে হত্যার অভিযোগ, ছেলে-পুত্রবধূ আটক

কুমিল্লার সদর দক্ষিণে ঘরের মধ্যে মা ও মেয়েকে শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের ছেলে ও পুত্রবধূকে আটক করেছে পুলিশ।

রোববার (৩১ আগস্ট) বিকেলে কুমিল্লা সিটি কপোরেশনের ২১নং ওয়ার্ডের উপজেলার রামনগর গ্রামে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় মরদেহ দুটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন ইপিজেড ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, রামনগর গ্রামের মৃত আবু তাহেরের স্ত্রী লুৎফা বেগম (৭০) ও মেয়ে আয়েশা আক্তার শিল্পী (৩৮)।
আটকরা হলেন, নিহত লুৎফা বেগমের ছেলে শাহিন আলম ও তার স্ত্রী লাকি আক্তার।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নিহত লুৎফা বেগম ও তার মেয়ে আয়েশা আক্তার শিল্পী অভিযুক্ত শাহিনের সঙ্গে একই ঘরে থাকতেন। মা-ছেলের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহের জেরে মতবিরোধ চলছিল। শাহিন তার মা ও বোনকে প্রকাশ্যে একাধিকবার মারধর করেন। তারা বিষয়টি স্থানীয়দের জানালেও শাহিনের স্ত্রী লাকীর ভয়ে নিরসনে কেউ এগিয়ে আসেনি।

নিহতের বড় মেয়ে শিউলী আক্তার বলেন, আমার বাবা নেই। মা-বোন ভাইয়ের সঙ্গে থাকেন। দীর্ঘদিন ধরে আমার ভাই শাহিন ও তার স্ত্রী লাকী তাদের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়ে আসছে। শনিবারও আমার মা-বোনকে ভাইয়ের স্ত্রী মারধর করেছে। সম্পত্তির লোভে তারা স্বামী-স্ত্রী মিলে ঘরের মধ্যে দুইজনকে শ্বাসরোধ করে হত্যা করেছে। আমি এই হত্যাকাণ্ডের বিচার দাবি করছি।

কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন ইপিজেড ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, ৯৯৯-এ খবর পেয়ে বিকেলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে নিহতের ছেলে ও পুত্রবধূকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। প্রাথমিকভাবে নিহতদের শরীরে আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত এ বিষয়ে অগ্রীম কিছুই বলা যাচ্ছে না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মনোহরগঞ্জে ভাতের হোটেল থেকে ইয়াবাসহ ২জন আটক

কুমিল্লায় মা-মেয়েকে হত্যার অভিযোগ, ছেলে-পুত্রবধূ আটক

আপডেট সময় ১১:৩১:১০ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫