ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
প্রধান উপদেষ্টা

নির্বাচন নিয়ে বিকল্প ভাবলে জাতির জন্য খুবই বিপজ্জনক হবে

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আবারও সরকারের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। কেউ যদি নির্বাচন নিয়ে বিকল্প কোনো কিছু ভাবে সেটা জাতির জন্য খুবই বিপজ্জনক হবে।
রোববার (৩১ আগস্ট) রাতে প্রধান উপদেষ্টার বরাত দিয়ে তার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকের এ তথ্য জানিয়েছেন।

এদিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিকেল থেকে রাত পর্যন্ত ধারাবাহিকভাবে জামায়াত, এনসিপি ও বিএনপির সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।

বৈঠকের বরাত দিয়ে প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি জাতির উদ্দেশে ভাষণে নির্বাচনের যে সময় ঘোষণা করেছেন নির্বাচন সেই সময়ের মধ্যে হবে। অর্থাৎ, ফেব্রুয়ারির প্রথমার্ধে উৎসবমুখর পরিবেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।
শফিকুল আলম বলেন, সব রাজনৈতিক দলকে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে আবারও তার প্রতিশ্রুতি জানিয়েছেন। তিনি বলেছেন, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। কেউ যদি নির্বাচন নিয়ে কোনো বিকল্প ভাবে সেটা এই জাতির জন্য খুবই বিপজ্জনক হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

প্রধান উপদেষ্টা

নির্বাচন নিয়ে বিকল্প ভাবলে জাতির জন্য খুবই বিপজ্জনক হবে

আপডেট সময় ১০:০৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫