ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২৭৬ কোটি টাকা আত্মসাৎ : হাসিনা ও রেহানার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত মাদক ও বাল্যবিবাহ রোধে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা পবিপ্রবি’র ভেটেরিনারী অনুষদের মেইন গেট উদ্বোধন ও শিক্ষার্থীদের সেমিনার ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস, অভিনন্দন জানালেন স্পিকার দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির জীবিকার সন্ধানে সাগরে গিয়ে লাশ হলেন দুই জেলে, নিখোঁজ ২ ২০ হাজার বাড়ি নতুন করে নির্মাণের উদ্যোগ নেপাল সরকারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারিতে করার প্রস্তাব রাখা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুমিল্লায় মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ

ধানমন্ডিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের মিছিল থেকে ককটেল বিস্ফোরণ

রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বরে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি মিছিল করেছেন। মিছিলটি থেকে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার (৩১ আগস্ট) বিকেল সাড়ে তিনটার দিকে ধানমন্ডি-২৭ নম্বর এলাকায় মিছিল নিয়ে বের হয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় মিছিলটি থেকে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। ‌তবে মিছিলটি দ্রুতই শেষ করে সটকে পড়েন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এ বিষয়ে ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) ক্যশৈন্যু মারমা বলেন, আজ বিকেল সাড়ে তিনটার দিকে ধানমন্ডি-২৭ নম্বর এলাকায় আওয়ামী লীগ একটি মিছিল করে বলে আমরা জানতে পেরেছি। আমাদের কাছে সংবাদ আসে পৌনে চারটার দিকে। তবে তারা তো বরাবরই অল্প সময় মিছিল করে সেজন্য পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের কাউকে পায়নি। ককটেল বিস্ফোরণের কথা আমরাও শুনেছি। কিন্তু এটা নিশ্চিত না আসলে ককটেল বিস্ফোরণ হয়েছে কিনা। এ বিষয়ে আমরা বিস্তারিত তদন্ত করে দেখছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৭৬ কোটি টাকা আত্মসাৎ : হাসিনা ও রেহানার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত

ধানমন্ডিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের মিছিল থেকে ককটেল বিস্ফোরণ

আপডেট সময় ০৭:০৩:২৫ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫