সংবাদ শিরোনাম ::
আমানত ও ঋণের সুদহারের ব্যবধান হবে ৪ শতাংশ : বাংলাদেশ ব্যাংক কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দলীয় নেতার রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মানিকনগর মডেল হাই স্কুলে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত নারী সাংবাদিকের মামলায় সুপ্রিম কোর্টেও হারলেন ট্রাম্প, দিতে হবে ৫ মিলিয়ন ডলার ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৮ দুর্বল ব্যাংকের মালিকানায় আগের মালিকরা ফিরতে পারবেন না : অর্থমন্ত্রী তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ পরিপূর্ণ সুস্থতার দিকে মির্জা আব্বাস, চলছে পায়ের থেরাপি অর্থবিল-২০২৬ জাতীয় সংসদে পাস

শেষ মুহূর্তের গোলে ভারতকে হারাল বাংলাদেশ

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫৬:০৪ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • ৬৯৩ বার পড়া হয়েছে

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা হাতছাড়া হয়ে গিয়েছিল এক ম্যাচ আগেই। তবে শেষ লড়াইয়ে দারুণ এক জয় তুলে নিয়ে গর্বের সমাপ্তি করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের শেষ ম্যাচে চ্যাম্পিয়ন ভারতকে রুদ্ধশ্বাস লড়াইয়ে ৪-৩ গোলে হারিয়েছে লাল-সবুজের মেয়েরা।

শুরুতেই দুর্দান্ত সূচনা করে বাংলাদেশ। ম্যাচের মাত্র ২৯ সেকেন্ডেই মামোনি চাকমার ক্রস থেকে পূর্ণিমা মারমার হেডে এগিয়ে যায় লাল-সবুজরা। তবে নবম মিনিটে রক্ষণের ভুলে গোল খেয়ে সমতায় ফেরে ভারত—স্কোরশিটে নাম লেখান আনুশকা কুমারী।

প্রথমার্ধের মাঝামাঝি সময়ে আবারও লিড নেয় বাংলাদেশ। আলপি আক্তারের গোলেই ২-১ এ এগিয়ে যায় তারা। বিরতির পর ফের জ্বলে ওঠেন ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতি। ৪৮ মিনিটে তার গোল ব্যবধান বাড়িয়ে দেয় ৩-১ এ।

কিন্তু এখানেই শেষ নয়। হাল ছাড়েনি ভারত। ৬৫ মিনিটে দুর্দান্ত এক ভলিতে ব্যবধান কমান প্রীতিকা বর্মণ। শেষ সময়ের নাটকীয়তায় ৮৯ মিনিটে ঝুলন নংমাইথেম গোল করে ম্যাচে ফেরান ভারতকে।

যখন ম্যাচ ড্রয়ের পথে, তখনই এল আসল মোড়। যোগ করা সময়ে প্রীতির নেওয়া শট ভারতের গোলকিপার ঠেকালেও বল লেগে যায় ডিফেন্ডার দিব্যানি লিন্ডারের গায়ে। আত্মঘাতী সেই গোলেই ৪-৩ ব্যবধানে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

গ্রুপ পর্বে ভারতের কাছে ২-০ গোলে হেরে শিরোপার দৌড়ে পিছিয়ে গিয়েছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো তাদের। তবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে শিরোপা হাতছাড়া করার আক্ষেপ অনেকটাই মুছে দিয়েছে প্রীতি-আলপিরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমানত ও ঋণের সুদহারের ব্যবধান হবে ৪ শতাংশ : বাংলাদেশ ব্যাংক

শেষ মুহূর্তের গোলে ভারতকে হারাল বাংলাদেশ

আপডেট সময় ০৫:৫৬:০৪ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫