ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মনোহরগঞ্জে ভাতের হোটেল থেকে ইয়াবাসহ ২জন আটক ২৭৬ কোটি টাকা আত্মসাৎ : হাসিনা ও রেহানার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত মাদক ও বাল্যবিবাহ রোধে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা পবিপ্রবি’র ভেটেরিনারী অনুষদের মেইন গেট উদ্বোধন ও শিক্ষার্থীদের সেমিনার ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস, অভিনন্দন জানালেন স্পিকার দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির জীবিকার সন্ধানে সাগরে গিয়ে লাশ হলেন দুই জেলে, নিখোঁজ ২ ২০ হাজার বাড়ি নতুন করে নির্মাণের উদ্যোগ নেপাল সরকারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারিতে করার প্রস্তাব রাখা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বগুড়ার শেরপুর-ধুনট সড়কে আতঙ্ক, ১৮ দিনে ৫ ছিনতাই ও চুরি

বগুড়ার শেরপুর-ধুনট সড়ক এখন ভয়ের পথে পরিণত হয়েছে। গত ১৮ দিনে পরপর পাঁচটি ছিনতাই ও চুরির ঘটনায় সাধারণ মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। পুলিশি টহলের প্রশ্ন তুলছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।
সবশেষ ঘটনা ঘটে ৩০ আগস্ট শনিবার রাতে। শালফা বাজারে মো. উপেনের চা স্টলের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে নগদ ২ হাজার ১০০ টাকা চুরি করে নিয়ে যায় চোরেরা।
এর আগে শুক্রবার (২২ আগস্ট) বিকেলে, শেরপুর-ধুনট সড়কের শুবলি এলাকায় জমি দেখতে মোটরসাইকেল সড়কের পাশে রেখে যান ভুক্তভোগী সেলিম খা। সুযোগ বুঝে দুর্বৃত্তরা মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়।
১৯ আগস্ট মঙ্গলবার রাত আড়াইটার দিকে হুসনাবাদ এলাকায় ঘটে ভয়াবহ ছিনতাই। নাসিম মীর তার স্ত্রীকে চিকিৎসা শেষে বাড়ি ফিরছিলেন। ছিনতাইকারীরা মোটরসাইকেলে এসে তার অটোরিকশা থামিয়ে ১৯ হাজার ৮০০ টাকা, একটি অ্যান্ড্রয়েড ফোন ও একটি বাটন ফোন লুট করে নেয়।
একই রাতে ধুনট উপজেলার এলাঙ্গী গ্রামের মাসুদও ছিনতাইচেষ্টার শিকার হন। তবে সাহসিকতার সঙ্গে মোটরসাইকেল জোরে চালিয়ে তিনি প্রাণে রক্ষা পান।
এর আগে ১২ আগস্ট রাত ১টার দিকে, শালফা কলেজপাড়া এলাকায় বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রূপম ছিনতাইকারীর কবলে পড়েন। সেদিন দুর্বৃত্তরা তার কাছ থেকে ৮ হাজার টাকা, একটি অপ্পো অ্যান্ড্রয়েড ফোন ও একটি আইফোন ছিনিয়ে নেয়।
ভুক্তভোগী রাশেদুল ইসলাম রূপম ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি যতদূর জানি এই সড়কে পুলিশ টহল থাকে। তাহলে এতগুলো ঘটনা পরপর ঘটলো অথচ পুলিশ কিছুই জানল না এটা মানা যায় না।
স্থানীয়রা জানান, শেরপুর-ধুনট সড়কে ছিনতাই এখন নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। রাত তো বটেই, দিনের বেলাতেও মানুষ নিরাপদে চলাচল করতে পারছে না। তারা দ্রুত পুলিশি টহল জোরদার ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, সব ঘটনায় আমাদের কাছে অভিযোগ আসে না, তাই অনেক সময় জানতেও পারি না। তবে সাম্প্রতিক ঘটনাগুলো আমাদের নজরে এসেছে। ইতোমধ্যে টহল জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, চিহ্নিত ছিনতাইকারীদের ধরতে বিশেষ অভিযান চলছে। খুব শিগগিরই দোষীদের আইনের আওতায় আনা হবে। এলাকাবাসীকে আতঙ্কিত না হয়ে পুলিশের সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মনোহরগঞ্জে ভাতের হোটেল থেকে ইয়াবাসহ ২জন আটক

বগুড়ার শেরপুর-ধুনট সড়কে আতঙ্ক, ১৮ দিনে ৫ ছিনতাই ও চুরি

আপডেট সময় ০৫:০৪:৩১ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫