ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী মাদক, অবৈধ ড্রেজার ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণপাড়া প্রশাসন সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’! তাড়াইলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাসিরনগর শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার দাপট ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত

বিজয় দিবস উপলক্ষে উত্তরায়ণের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরায়ণ একাডেমী শিশু ও কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে। এ প্রতিযোগিতা আগামী বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।  

চারটি বিভাগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ক বিভাগের অন্তর্ভুক্ত শিশু থেকে দ্বিতীয় শ্রেণির চিত্রাঙ্কনের বিষয়বস্ত থাকছে উন্মুক্ত।

একইভাবে চিত্রাঙ্কনের বিষয় উন্মুক্ত থাকছে খ বিভাগের অন্তর্ভুক্ত তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য। গ বিভাগের অন্তর্ভুক্ত ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের আঁকার বিষয়বস্তু হচ্ছে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ। নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা ঘ বিভাগের অন্তর্ভুক্ত-তাদের চিত্রাঙ্কনের বিষয় হলো মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ।

আয়োজক সংগঠন জানিয়েছে, শিশু চিত্রাঙ্কন বিশেষজ্ঞরা প্রতিযোগীদের চিত্রাঙ্কন মূল্যায়ন করবেন। প্রতি বিভাগে তিনজনকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে। এছাড়াও প্রত্যেক প্রতিযোগীকে সনদপত্র প্রদান করা হবে। প্রতিযোগীতার সময় আয়োজনকারীদের পক্ষ থেকে শুধুমাত্র কাগজ সরবরাহ করা হবে। চিত্রাঙ্কনের অন্যান্য সব ধরনের উপকরণ প্রতিযোগীদের নিয়ে আসতে হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে নিবন্ধন করছে শিক্ষার্থীরা। বনানী বিদ্যা নিকেতন স্কুল অ্যান্ড কলেজ চলাকালীন সময়ে নিবন্ধনপত্র (রেজিস্ট্রেশন ফরম) পাওয়া যাবে। ১৪ ডিসেম্বর পর্যন্ত এই নিবন্ধন চলবে। অনলাইন নিবন্ধনপত্র (রেজিস্ট্রেশন ফরম) লিঙ্ক : https://forms.gle/FPR1f3gLmfmPWezdA।

নিবন্ধনের জন্য যোগাযোগ করা যেতে পারে ০১৬৭৪-৮৯২৬৮৪ এই মুঠোফোন নাম্বারে।

আগামী ১৬ ডিসেম্বর সকালে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে মহান বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা

বিজয় দিবস উপলক্ষে উত্তরায়ণের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

আপডেট সময় ০৯:৪১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২