ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মনোহরগঞ্জে ভাতের হোটেল থেকে ইয়াবাসহ ২জন আটক ২৭৬ কোটি টাকা আত্মসাৎ : হাসিনা ও রেহানার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত মাদক ও বাল্যবিবাহ রোধে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা পবিপ্রবি’র ভেটেরিনারী অনুষদের মেইন গেট উদ্বোধন ও শিক্ষার্থীদের সেমিনার ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস, অভিনন্দন জানালেন স্পিকার দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির জীবিকার সন্ধানে সাগরে গিয়ে লাশ হলেন দুই জেলে, নিখোঁজ ২ ২০ হাজার বাড়ি নতুন করে নির্মাণের উদ্যোগ নেপাল সরকারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারিতে করার প্রস্তাব রাখা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

শহীদ সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ও প্রয়াত সাঈদুর রহমান রিমনের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা

৩০ আগস্ট (শনিবার) চট্রগাম প্রেস ক্লাবে এস রহমান হলে শহীদ সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ও প্রয়াত সাংবাদিক সাঈদুর রহমান রিমনের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে বিকেল ৩ ঘটিকায় শুরু হয়ে অনুষ্ঠানটি সন্ধ্যায় শেষ হয়। দৈনিক ‘প্রতিদিনের কাগজ’-এর বিশেষ প্রতিনিধি কে. এম. ফোরকান উক্ত অনুষ্ঠানটির সঞ্চালনা করেন।

এ সময় বক্তারা তুহিন হত্যার নিন্দা জানিয়ে সাংবাদিক সমাজের ঐক্য ও নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগের আহ্বান জানান।

বক্তব্যে প্রেস ক্লাব শৃঙ্খলা কমিটির প্রধান মুক্তিযোদ্ধা সাংবাদিক মঈনুদ্দিন কাদেরী শওকত বলেন, “সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন হয়েছে। এ হত্যাকাণ্ডের পেছনে কোনো মিডিয়ার লোক জড়িত কি না—তা খতিয়ে দেখার প্রয়োজন আছে।” তিনি আরও বলেন, “সাংবাদিকরা ঐক্যবদ্ধ—তবে যারা ঘন ঘন পক্ষ পরিবর্তন করে, তাদের ব্যতিক্রম।”

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফিন বলেন, “দৈনিক ‘প্রতিদিনের কাগজ’-এর সম্পাদক খায়রুল আলম রফিক ব্যতিক্রমী উদাহরণ। সাধারণত অন্যান্য সম্পাদকরা মাঠপর্যায়ের কর্মীদের খবর রাখেন না, রফিক সাহেব সেই ধারণা বদলে দিয়েছেন।” তিনি আরও উল্লেখ করেন, “মাত্র ১৫–২০ দিনের মধ্যে তুহিন হত্যা মামলার চার্জশিট দিয়েছে পুলিশ—এটি একটি দৃষ্টান্ত।”

সাংবাদিক ও লেখক কামাল উদ্দিন ‘হলুদ সাংবাদিকতা’ প্রসঙ্গে কথা বলেন এবং ‘ব-কলম’ শব্দের প্রচলিত ভুল ব্যাখ্যা সংশোধনের আহ্বান জানান। তিনি সাংবাদিকদের নিজস্ব ভুল স্বীকারের সংস্কৃতি জোরদারের ওপরও গুরুত্বারোপ করেন।

আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামসুল ইসলাম ‘শহীদ সাংবাদিক তুহিন ফাউন্ডেশন’-কে সহযোগিতার আশ্বাস দেন।
সাংবাদিক ও লেখক কামাল পারভেজ বলেন, “তুহিন হত্যায় শত শত মানুষের নীরব দর্শকের ভূমিকা জাতিগত লজ্জা।” তিনি আরও মন্তব্য করেন, “বিগত সরকারের আমলে গুম ও সাইবার নিরাপত্তা আইনে হয়রানির নজির ছিল—এক ফ্যাসিবাদ গেছে, আরেক ফ্যাসিবাদ এসেছে।” তাঁর মতে, “তিন মাসের মধ্যে তুহিন হত্যার বিচার হলে বোঝা যাবে বিচার সঠিক পথে চলছে।”

দৈনিক ‘প্রতিদিনের কাগজ’-এর সম্পাদক খায়রুল আলম রফিক বলেন, “১২ আগস্ট ‘তুহিন ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু হয়েছে। শত মানুষের সামনে নির্মমভাবে তুহিনকে হত্যা করা হয়েছে।” তিনি গাজীপুর পুলিশ কমিশনারের পদক্ষেপের প্রশংসা করেন এবং নতুন সাংবাদিকদের সিনিয়রদের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান।

অনুষ্ঠানে উপ-সম্পাদক সাইফুদ্দিন চৌধুরী জুয়েল, রেজাউল করিম রেজা, মনির হোসেন, দৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকার বিভাগীয় ব্যুরো প্রধান মুরাদ হোসেন বিপ্লব, কামরুল ইসলাম,রফিকসহ সাংবাদিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া-মুনাজাতে দুই সাংবাদিকের রুহের মাগফিরাত, পরিবারবর্গের ধৈর্য ও দেশের গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা কামনা করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মনোহরগঞ্জে ভাতের হোটেল থেকে ইয়াবাসহ ২জন আটক

শহীদ সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ও প্রয়াত সাঈদুর রহমান রিমনের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা

আপডেট সময় ০৩:০০:০২ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫