ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন  জনগণের ভোগান্তি নিরসনে লং মার্চে অংশ নিচ্ছে এনসিপি : আখতার হোসেন ‘জি এম তো নাই’ হেসে বললেন স্পিকার, বাতিল হলো প্রশ্ন সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ কুমিল্লা দাউদকান্দিতে ১ লাখ ৪২ হাজার ভারতীয় ট্যাবলেটসহ গ্রেপ্তার-১২ আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, মন্ত্রণালয়ের কাছে নথি চায় দুদক শাবনূরকে বিয়ে করা প্রসঙ্গে যা বলেছিলেন সালমান শাহর বাবা মনোহরগঞ্জে ভাতের হোটেল থেকে ইয়াবাসহ ২জন আটক

রাজধানীতে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • ঢামেক প্রতিবেদক
  • আপডেট সময় ১১:২৬:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • ৬০৮ বার পড়া হয়েছে

রাজধানীর ধানমন্ডি থানা এলাকার একটি বাসা থেকে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের নানি বলেন, আমার নাতনিকে নাজরীন সুলতানা নামের একজনের বাসায় গৃহকর্মী হিসেবে কাজে দেই। বাসা থেকে নাজনীন সুলতানা আমাকে ফোন দিয়ে বলেন আপনার নাতনি মারিয়া গলায় ওড়না পেঁচিয়ে সিলং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, আমার নাতনির বাড়ি কিশোরগঞ্জ জেলা তাড়াইল উপজেলায়। বর্তমানে ধানমন্ডির রোড ৯/১ নং ৩৬ নম্বর বাসায় থাকতো।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর

রাজধানীতে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ১১:২৬:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫