ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন  জনগণের ভোগান্তি নিরসনে লং মার্চে অংশ নিচ্ছে এনসিপি : আখতার হোসেন ‘জি এম তো নাই’ হেসে বললেন স্পিকার, বাতিল হলো প্রশ্ন সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ কুমিল্লা দাউদকান্দিতে ১ লাখ ৪২ হাজার ভারতীয় ট্যাবলেটসহ গ্রেপ্তার-১২ আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, মন্ত্রণালয়ের কাছে নথি চায় দুদক শাবনূরকে বিয়ে করা প্রসঙ্গে যা বলেছিলেন সালমান শাহর বাবা মনোহরগঞ্জে ভাতের হোটেল থেকে ইয়াবাসহ ২জন আটক

গাইবান্ধা জেলা বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচার রোধে বিক্ষোভ মিছিল।

গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. ময়নুল হাসান সাদিকের বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সাদুল্লাপুর উপজেলা বিএনপি। শনিবার (৩০ আগস্ট) বিকেল ৪টায় উপজেলা সদরে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিলটি উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন সাদুল্লাপুর উপজেলা বিএনপির আহবায়ক সামছুল হাসান সামছুল ও সদস্য সচিব আব্দুস ছালাম মিয়াসহ অনেকে । এসময় উপজেলার ১১টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

নেতৃবৃন্দ বলেন, “অধ্যাপক ডা. ময়নুল হাসান সাদিক একজন সৎ, শিক্ষিত ও যোগ্য রাজনৈতিক নেতা। তার বিরুদ্ধে যেকোনো ধরনের অপপ্রচার বিএনপি পরিবার কখনো মেনে নেবে না। আমরা ঐক্যবদ্ধভাবে এর প্রতিবাদ জানাই।

সম্প্রতি সময়ে মিজানুর রহমান মাসুম ও রফিকুল ইসলাম রফিক ভিত্তিহীন তথ্য উপস্থাপন করে জেলা বিএনপির নেতাকর্মীদের বিভক্ত করার অপপ্রচেষ্টায় লিপ্ত রয়েছে।তাদের কে দল থেকে বহিষ্কার করে জেলা বিএনপিকে আরো সুসংগঠিত করার আহবান জানান বিক্ষোভে অংশগ্রহণ করা নেতাকর্মীরা।

বক্তারা আরও জানান, বিএনপির গণতান্ত্রিক আন্দোলনকে ব্যাহত করার জন্যই একটি মহল পরিকল্পিতভাবে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। কিন্তু এসব ষড়যন্ত্র সফল হবে না।

মিছিলে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ শ্লোগান দেন—
“অপপ্রচার বন্ধ করো, সত্যকে সামনে আনো”,
“ডা. ময়নুল হাসান সাদিক আমাদের গর্ব”।

শেষে দলীয় ঐক্য সুসংহত করতে এবং আন্দোলনকে বেগবান করতে সকলকে আহ্বান জানানো হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর

গাইবান্ধা জেলা বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচার রোধে বিক্ষোভ মিছিল।

আপডেট সময় ০৬:২২:১৭ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫