ঢাকা ১০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 
কুমিল্লায় মহাসড়ক অবরোধ

‘যে পথে গেছে আপা, সেই পথে যাবে জাপা’

ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে অবরোধ করে বিক্ষোভ করেছেন দলটির নেতাকর্মীরা।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড অংশে অবরোধ করা হয়। এতে মহাসড়কের দুই পাশে অন্তত পাঁচ কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়।
এসময় গণঅধিকারের নেতাকর্মীদের ‘যে পথে গেছে আপা, সেই পথে যাবে জাপা’, ‘নুরের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘দাবি এখন একটাই, জাপা নিষিদ্ধ চাই’ ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে।
দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত অবরোধ কর্মসূচি অব্যাহত রাখেন উপস্থিত নেতাকর্মীরা। পরে প্রশাসনের অনুরোধে মহাসড়ক ছেড়ে দেন তারা। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বিক্ষোভ ও অবরোধের নেতৃত্ব দেন কুমিল্লা জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ ফয়েজুল্লাহ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন।
উপস্থিত নেতাকর্মীরা প্রশাসনকে উদ্দেশ করে বলেন, কেন্দ্রঘোষিত কর্মসূচি হিসেবে আজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে হামলায় জড়িত এবং আইনশৃঙ্খলা বাহিনীর অতি উৎসাহী সদস্যদের চিহ্নিত করে আইনের আওতায় না আনা হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বড় ধরনের অবরোধ কর্মসূচি দেওয়া হবে।

এ বিষয়ে ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, অবরোধের খবরে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই মহাসড়ক ত্যাগ করেন অবরোধকারীরা। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

কুমিল্লায় মহাসড়ক অবরোধ

‘যে পথে গেছে আপা, সেই পথে যাবে জাপা’

আপডেট সময় ০৫:৪৭:৩০ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫