ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন  জনগণের ভোগান্তি নিরসনে লং মার্চে অংশ নিচ্ছে এনসিপি : আখতার হোসেন

সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণ: একে একে মারা গেলেন ৭ জন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে টিনশেড ঘরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতজন।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান।

গতকাল শুক্রবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে লাইফ সাপোর্টে থাকা হাসান গাজীর শ্যালিকা আসমা (৩২) মারা যান। এর আগে একই দিন সকালে মারা যান হাসান গাজীর স্ত্রী সালমা বেগম (৩০) এবং দুপুরে মারা যান তার স্বামীর ভাতিজি ও কলেজছাত্রী তানজিলা আক্তার তিশা (১৭)।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানান, সালমার শরীরের প্রায় ৪৮ শতাংশ দগ্ধ হয়েছিল। শ্বাসনালীও পুড়ে যাওয়ায় শুক্রবার সকাল ১০টার দিকে তিনি মারা যান। দুপুর ১২টার দিকে মারা যান তানজিলা আক্তার তিশা। তার শরীরের ৫৩ শতাংশ দগ্ধ হয়েছিল। আর রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আসমা।

নয়জন দগ্ধ ব্যক্তির মধ্যে এখন পর্যন্ত সাতজনের মৃত্যু হলো। তারা হলেন- ১ মাস বয়সী শিশু ইমাম উদ্দিন, নানী তাহেরা আক্তার (৫৫), হাসান গাজী (৪০), শিশু কন্যা জান্নাত (৪), হাসানের স্ত্রী সালমা বেগম (৩০), আসমার কলেজ পড়ুয়া মেয়ে তানজিলা আক্তার তিশা (১৭), তিশার মা ও হাসানের শ্যালিকা আসমা (৩২)।

হাসান গাজীর ১১ বছরের মেয়ে মুনতাহা এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

উল্লেখ্য, গত ২২ আগস্ট রাত সাড়ে তিনটার দিকে সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকার খন্দকার ভিলা নামের একটি বাড়ির ভাড়াটিয়া কক্ষে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে একই পরিবারের নয়জন দগ্ধ হন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান

সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণ: একে একে মারা গেলেন ৭ জন

আপডেট সময় ০৪:৩৫:২৩ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫