সংবাদ শিরোনাম ::
আমানত ও ঋণের সুদহারের ব্যবধান হবে ৪ শতাংশ : বাংলাদেশ ব্যাংক কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দলীয় নেতার রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মানিকনগর মডেল হাই স্কুলে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত নারী সাংবাদিকের মামলায় সুপ্রিম কোর্টেও হারলেন ট্রাম্প, দিতে হবে ৫ মিলিয়ন ডলার ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৮ দুর্বল ব্যাংকের মালিকানায় আগের মালিকরা ফিরতে পারবেন না : অর্থমন্ত্রী তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ পরিপূর্ণ সুস্থতার দিকে মির্জা আব্বাস, চলছে পায়ের থেরাপি অর্থবিল-২০২৬ জাতীয় সংসদে পাস

চাইনিজ তাইপেকে ৮-২ গোলে হারাল বাংলাদেশ

এশিয়া কাপ হকিতে বাংলাদেশ দল জয়ে ফিরেছে। গতকাল প্রথম ম্যাচে ১-৪ গোলে মালয়েশিয়ার বিপক্ষে হেরেছিল। আজ দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৮-২ গোলে চাইনিজ তাইপেকে হারিয়েছে।
বি গ্রুপে দ্বিতীয় ম্যাচে আব্দুল্লাহ, আশরাফুল ইসলাম ও রাকিবুল ইসলামের জোড়া গোল করেন। ভারতের বিহারের রাজগিরে আজ দ্বিতীয় কোয়ার্টার পর্যন্ত বাংলাদেশের সঙ্গে লড়াই করলেও এরপর থেকে ম্রিয়মাণ তাইপে। আশরাফুল- রেজাউলদের দাপটের সামনে দাঁড়াতেই পারেনি।

ম্যাচের ৪ মিনিটে মোহাম্মদ আব্দুল্লাহ গোল করে দলকে এগিয়ে নেন। ১০ ও ১৮ মিনিটে চাইনিজ তাইপে টানা দুই গোল করে লিড নেয়। ২৬ মিনিটে বাংলাদেশ সমতায় ফিরে। এটিও ফিল্ড গোল।

তৃতীয় কোয়ার্টার থেকে বাংলাদেশ অপ্রতিরোধ্য। ৩৬ মিনিটে সোহানুর রহমান সবুজ পেনাল্টি কর্নার থেকে গোল করেন। ৪২ মিনিটে রাকিবুল ইসলাম জোড়া গোল করে চাইনিজ তাইপেকে ছিটকে দেন। তিন মিনিট পর আশরাফুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে দলকে ষষ্ঠ গোল উপহার দেন।

৫৬ মিনিটে অধিনায়ক রেজাউল ইসলাম বাবু পেনাল্টি কর্নার থেকে আরও একটি গোল উপহার দেন। দুই মিনিট পর আশরাফুল ইসলাম দলের হয়ে অষ্টম গোল করেন। খেলার শেষ মিনিটে চাইনিজ তাইপে তৃতীয় গোল করে পরাজয়ের ব্যবধান কমায়। আগামী পরশু দিন বাংলাদেশের গ্রুপের শেষ ম্যাচ চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার বিপক্ষে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমানত ও ঋণের সুদহারের ব্যবধান হবে ৪ শতাংশ : বাংলাদেশ ব্যাংক

চাইনিজ তাইপেকে ৮-২ গোলে হারাল বাংলাদেশ

আপডেট সময় ০৩:৫২:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫