ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন  জনগণের ভোগান্তি নিরসনে লং মার্চে অংশ নিচ্ছে এনসিপি : আখতার হোসেন

সীতাকুণ্ডে দেশীয় অস্ত্রের কারখানার সন্ধান

‎চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গলে দেশীয় অস্ত্রের কারখানার সন্ধান পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম। শনিবার (৩০ আগস্ট) উপজেলার সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অস্ত্রগুলো উদ্ধার ও ৪ জনকে গ্রেপ্তার করা হয়।

‎আটকরা হলেন, বাঁশখালী উপজেলার চনুয়া গ্রামের ফয়েজ আহমদের ছেলে কামরুল হাসান রেদোয়ান (৩৫), কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার ফকিরঝুম এলাকার নুর আলমের ছেলে রোমান (২৫), উপজেলার জঙ্গল সলিমপুর ৪নং সমাজের মোহাম্মদ মোরশেদের ছেলে আশিক (৩৫), নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার জয়নাল আবেদীনের ছেলে আমির ইসলাম (৪০)।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে একটি দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায়। ওই কারখানা থেকে চার সন্ত্রাসীসহ ৬টি দেশীয় অস্ত্র, খালি কার্তুজ ৩৫ রাউন্ড, তাজা কার্তুজ ৫ রাউন্ড, চাইনিজ কুড়াল ১টি, ছুরি ২০টি, ওয়াকিটকি চার্জার ২টি, মেগাফোন ১টি, প্যারাসুট ফ্লেয়ার ৪টি এবং অন্যান্য অস্ত্র তৈরির সরঞ্জামাদি ও যন্ত্রপাতি উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের নিকটস্থ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত ওসি (ভারপ্রাপ্ত) মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান

সীতাকুণ্ডে দেশীয় অস্ত্রের কারখানার সন্ধান

আপডেট সময় ০৩:৫১:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫