ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন  জনগণের ভোগান্তি নিরসনে লং মার্চে অংশ নিচ্ছে এনসিপি : আখতার হোসেন

নুরের ওপর হামলা : সিএমপির ফটকে বিক্ষোভকারীদের অবস্থান

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কার্যালয়ের সামনের ফটকে অবস্থান নিয়েছে একদল বিক্ষোভকারী।
শনিবার ( ৩০ আগস্ট) দুপুরে তারা কারাফটকের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করে। এ সময় তারা রাজধানীর বিজয়নগরে হামলার ঘটনায় জড়িত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের গ্রেপ্তারের দাবি জানায়। একই সঙ্গে আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টিকে নিষিদ্ধ এবং স্বৈরাচারের সহযোগী দলটির নেতাকর্মীদেরও গ্রেপ্তারের দাবি জানান।

এর আগে শনিবর বেলা ১১টার দিকে নগরের ২ নম্বর গেট মোড়ে বিক্ষোভকারীরা জড়ো হয়ে কর্মসূচি পালন করে। এসময় ২ নম্বর গেট মোড় সংলগ্ন সড়কগুলোতে যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে করে ভোগান্তিতে পড়েছেন জরুরি প্রয়োজনের বের হওয়া লোকজন। এ সময় বিক্ষোভকারীরা ‌‘জাপা ধর, জেলে ভর’ স্লোগান দিতে থাকেন।

শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। বিজয় নগরে আল রাজী টাওয়ারের সামনে রাত ৯টার পর গণঅধিকার পরিষদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
এ সময় তারা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী ধাওয়া দিলে তারা আল রাজী টাওয়ারের সামনে চলে আসে। একই সময়ে সেখানে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন নুরুল হক নুরসহ দলটির শীর্ষ নেতারা। পরে সেখানে তাদের লাঠিপেটা করে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা।

এ ঘটনার প্রতিবাদে শুক্রবার রাত ১১টার দিকে দলটির নেতাকর্মীরা চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার ২ নম্বর গেট মোড়ে জড়ো হয়ে সড়কে আগুন দেয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান

নুরের ওপর হামলা : সিএমপির ফটকে বিক্ষোভকারীদের অবস্থান

আপডেট সময় ০৩:১২:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫