ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক

নুরের ওপর হামলায় জড়িতদের আইনের আওতায় আনতে হবে

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিচার্জে গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিউতে ভর্তি আছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম নুরকে দেখতে ঢামেক আইসিউতে যান।

ডা. রফিক নূরের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং তার পরিবারের সঙ্গে কথা বলেন। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নুরুল হক নুরের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান।

আইসিইউ থেকে বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. রফিক বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় ও সংবাদমাধ্যমে আমরা নূরের ওপর হামলার ভিডিও দেখেছি। এই হামলার সঙ্গে যারা জড়িত তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।’

নুরুল হক নুরের শারীরিক অবস্থা নিয়ে তিনি আরও জানান, নূরের অবস্থা আশঙ্কাজনক। তার মস্তিষ্কে ও চোখে রক্তক্ষরণ হয়েছে। নাকের একটি হাড় ভেঙে গেছে।
ডা. রফিক আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা নুরুল হক নুর ও তার পরিবারের পাশে আছি। যেকোনো প্রয়োজনে বিএনপি সব ধরনের সহযোগিতা করবে।

বর্তমানে নুরুল হক নুরকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং চিকিৎসকরা জানিয়েছেন, আগামী কয়েকটি ঘণ্টা তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের নাক, কান, গলা বিভাগের প্রধান অধ্যাপক ডা. আসাদুর রহমান, নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জাহিদ রায়হান, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মাহমুদুর রহমান নোমান, প্লাস্টিক সার্জন ডা. সোহান, ডা. জামশেদ আলী ও ডা. সাইফুল আলম বাদশাসহ বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও রাজনৈতিক নেতা-কর্মীরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক

নুরের ওপর হামলায় জড়িতদের আইনের আওতায় আনতে হবে

আপডেট সময় ০২:২২:১৯ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫