ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন  জনগণের ভোগান্তি নিরসনে লং মার্চে অংশ নিচ্ছে এনসিপি : আখতার হোসেন

আত্রাইয়ে দেওয়ান মহসিন আলী সড়কের ধার ধসে এলাকাবাসীর চরম দুর্ভোগ

নওগাঁর আত্রাই উপজেলার সিংসাড়া বাজার থেকে ইব্রাহিম নগর পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ দেওয়ান মহসিন আলী সড়কটি নির্মাণ কাজ হওয়ার পরেও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

স্থানীয়দের মতে, সড়কে নির্মাণ কাজে ভুল পদ্ধতি অনুসরণ, রোলার দিয়ে সঠিকভাবে কম্পেকশন না করা, প্রয়োজনীয় পরিমাণে খোয়া, বালি ও মাটি না দেওয়ায় বৃষ্টিতেই রাস্তাটির ধ্বসে পড়া ও ধার ভেঙে যাওয়ার মতো ঘটনা ঘটছে, যা যানচলাচলের জন্য অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে। এতে এলাকাবাসী মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং দ্রুত ত্রুটি মেরামতের জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।

স্থানীয় ইপি চেয়ারম্যান মঞ্জুরুল আলম বলেন, সড়কটি পুনরায় ব্যবহারযোগ্য করতে আমরা ইতিমধ্যে উপজেলা প্রকৌশলী দপ্তরে জানিয়েছি এবং দ্রুত সমাধানের জন্য জোরালোভাবে সুপারিশ করেছি। আমরা আশাবাদী অতি শীঘ্রই এই সমস্যার সমাধান করা হবে।

উপজেলা প্রকৌশলী নীতিশ কুমার তার বক্তব্যে বলেন, আমাদের দপ্তর থেকে আমরা সড়কটির সমস্যা সম্পর্কে অবগত আছি। খুব দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে

উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কে এম আইয়ুব আলী বলেন, অত্যন্ত খারাপ মানের কাজ করা হয়েছে এই সড়কে। ঠিকাদার এবং কর্তৃপক্ষের সমন্বয়হীনতাই এর জন্য দায়ী। আমরা দ্রুত এই সমস্যা সমাধানের দাবি করছি।

স্থানীয় বাসিন্দারা জানান, কেবল আশার কথা বলেই সমস্যার সমাধান হবে না, প্রয়োজন জরুরি ও কার্যকরী পদক্ষেপ। তারা এই সড়কটি স্থানীয় যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ অংশ হওয়ায় দ্রুত ও মানসম্মতভাবে এটি পুনর্নির্মাণ করা অত্যন্ত জরুরি বলে মনে করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান

আত্রাইয়ে দেওয়ান মহসিন আলী সড়কের ধার ধসে এলাকাবাসীর চরম দুর্ভোগ

আপডেট সময় ০১:১২:০৯ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫