ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

শাহ পরাণের মাজারে শিরনি বন্ধ হবে, দরবার ভাঙবে : মেঘমল্লার বসু

শাহ পরাণের মাজারে শিরনি বন্ধ হবে, দরবার ভাঙবে, জুলাইয়ে স্পষ্ট আওয়ামী লীগ বিরোধী অবস্থান নেওয়া লোকজনও তাদের প্রো একাত্তর অবস্থানের জন্য আক্রান্ত হবে—এমন মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্র ইউনিয়ন সভাপতি মেঘমল্লার বসু।

পোস্টে মেঘমল্লার বসু লিখেন, শাহ পরাণের মাজারে শিন্নী বন্ধ হবে, দরবার ভাঙবে, জুলাইয়ে স্পষ্ট আওয়ামী লীগ বিরোধী অবস্থান নেওয়া লোকজনও তাদের প্রো একাত্তর অবস্থানের জন্য আক্রান্ত হবে। কিন্তু তার প্রতিবাদ করলেই মুশকিল, ‘আওয়ামী বয়ান পুনরুৎপাদনের পাঁয়তারা’।

তিনি লিখেন, শেখ হাসিনার অথরিটেরিয়ান ‘সন্ত্রাস দমন আইন’ ব্যবহার করে মানুষকে আটক করলে সেখানে ফ্যাসিবাদ দেখা যাবে না। যারা ৫ বছর ইউনূস চাই বলে গলা ফাটাল ইন্টেরিমের চরম ব্যর্থতার পর তাদের কাউকেই দায় নিতে হবে না। যারা এই ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে মামলা খেল তারা জুলাইয়ের পরীক্ষিত যোদ্ধা হলেও তাদের আওয়ামী লীগের দোসর বলাও জাস্টিফায়েড হবে।

ঢাবির ছাত্র ইউনিয়ন সভাপতি লিখেন, দেশটাকে আপনারা বয়েলিং পয়েন্টে নিয়ে গেলেন। ভালোই। চালায়ে যান। এইসব গা জোয়ারি বেশি দিন অবশ্য টিকে না।

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘প্রতিরোধ পর্ষদ’ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মেঘমল্লার বসু। বাম গণতান্ত্রিক ছাত্র জোট সমর্থিত প্যানেল এটি। শেখ তাসনিম আফরোজ ইমিকে সহসভাপতি (ভিপি) প্রার্থী করা হয়েছে প্যানেলটি থেকে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

শাহ পরাণের মাজারে শিরনি বন্ধ হবে, দরবার ভাঙবে : মেঘমল্লার বসু

আপডেট সময় ১২:০৬:৫২ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫