ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

সাতক্ষীরায় সিরাতুন্নবী (সঃ) উপলক্ষে ছাত্রশিবিরের কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

পবিত্র সিরাতুন্নবী (সঃ) উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার অন্তর্গত পৌর পূর্ব থানা শাখার মাদ্রাসা পাড়া ওয়ার্ডের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শুক্রবার (২৯ আগস্ট) বিকেল ৩টা ৩০ মিনিটে সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পাড়া ওয়ার্ড শিবির সভাপতি মোঃ রাকিবুল ইসলাম এবং সঞ্চালনা করেন ওয়ার্ড সেক্রেটারি নাজমুস সালেহীন ফাহিম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার তথ্য ও মিডিয়া সম্পাদক মোঃ মাসুদ রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা পৌর পূর্ব থানা শাখার সভাপতি, ইমরান হোসেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “নবীজি (সঃ)-এর জীবনচরিত আমাদের জন্য শ্রেষ্ঠ আদর্শ। তাঁর জীবন থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে তা বাস্তবায়ন করতে হবে।”
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর পূর্ব থানা সেক্রেটারি জুবায়ের আহমেদ ও অফিস সম্পাদক উমায়ের আল রাজী।

অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
কুইজ প্রতিযোগিতার মাধ্যমে নবীজির (সঃ) জীবন ও আদর্শ সম্পর্কে ছাত্রদের মাঝে সচেতনতা সৃষ্টি ও উৎসাহ প্রদান করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

সাতক্ষীরায় সিরাতুন্নবী (সঃ) উপলক্ষে ছাত্রশিবিরের কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

আপডেট সময় ০৮:২৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫