ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 
যুবদল নেতার বক্তব্য ভাইরাল

‘আমরা আলাদা ব্যালট পেপার ছাপাবো, যেখানে ধানের শীষ থাকবে’

কুমিল্লার চান্দিনায় ‘আমরা আলাদা ব্যালট পেপার ছাপাবো, যেখানে ধানের শীষ থাকবে’—এমন একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বক্তব্যটি দিয়েছেন, চান্দিনা উপজেলা যুবদলের আহ্বায়ক মাওলানা আবুল খায়ের। ভাইরাল হওয়ার পরই এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) সকাল থেকে বক্তব্যটি ভাইরাল হয়। খোঁজ নিয়ে জানা গেছে, ভাইরাল ওই বক্তব্যটি গত ১৬ আগস্টের। ওইদিন বিকেলে উপজেলার গল্লাই উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত সমাবেশে এমন বক্তব্য দেন তিনি।

১০ সেকেন্ডের ভাইরাল ওই বক্তব্যে যুবদল নেতা আবুল খায়েরকে বলতে শোনা যায়, ‘ব্যালট পেপার ছাপা যখন হবে তখন দেখব। প্রয়োজনে আমরা আলাদা ব্যালট পেপার ছাপাবো। যেখানে ধানের শীষ থাকবে। ধানের শীষ থাকবে চান্দিনায়।’
ভাইরাল এই বক্তব্যটির বিষয়ে জানতে চান্দিনা উপজেলা যুবদলের আহ্বায়ক মাওলানা আবুল খায়েরের মোবাইলে বেশ কয়েকবার ফোন করা হলেও তিনি বার বার সংযোগ কেটে দিয়েছেন।

কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক সভাপতি ভিপি শাহাবুদ্দিন ভূইয়া বলেন, আমি বক্তব্যটি শুনিনি। শোনার আগে মন্তব্য করতে পারব না।

কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহিন (ভিপি শাহীন) বলেন, বক্তব্যটির বিষয়ে আমি আবুল খায়েরকে জিজ্ঞেস করেছি। তিনি জানিয়েছেন, চান্দিনায় সাবেক সংসদ সদস্য এলডিপি নেতা রেদোয়ান আহমেদ কিছুদিন আগে এক বক্তব্যে বলেছিলেন, “চান্দিনায় ধানের শীষ কোনো প্রতীক থাকবে না।” সেই বক্তব্যের জেরে আবেগতাড়িত হয়ে আবুল খায়ের এই বক্তব্যটি দিয়েছেন। তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লাইভে গিয়ে বিষয়টি ক্লিয়ার করবেন বলে আশ্বস্ত করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

যুবদল নেতার বক্তব্য ভাইরাল

‘আমরা আলাদা ব্যালট পেপার ছাপাবো, যেখানে ধানের শীষ থাকবে’

আপডেট সময় ০৪:৩২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫