সংবাদ শিরোনাম ::
আমানত ও ঋণের সুদহারের ব্যবধান হবে ৪ শতাংশ : বাংলাদেশ ব্যাংক কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দলীয় নেতার রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মানিকনগর মডেল হাই স্কুলে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত নারী সাংবাদিকের মামলায় সুপ্রিম কোর্টেও হারলেন ট্রাম্প, দিতে হবে ৫ মিলিয়ন ডলার ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৮ দুর্বল ব্যাংকের মালিকানায় আগের মালিকরা ফিরতে পারবেন না : অর্থমন্ত্রী তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ পরিপূর্ণ সুস্থতার দিকে মির্জা আব্বাস, চলছে পায়ের থেরাপি অর্থবিল-২০২৬ জাতীয় সংসদে পাস

বিরল সিদ্ধান্তে চমকে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৪:০৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • ৬০২ বার পড়া হয়েছে

ভারত সরকারের নতুন আইনের কারণে প্রধান স্পন্সরশিপ থেকে সরে দাঁড়াচ্ছে ‘ড্রিম ১১’। আর এতে বড় অঙ্কের ক্ষতির মুখে পড়বে ভারতের ক্রিকেট বোর্ড। এরই মধ্যে নতুন খবর, খরচ বাঁচাতে বিরল সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এশিয়া কাপের মতো বড় আসরের আগে বিসিসিআইয়ের এমন সিদ্ধান্তে অবাক ক্রিকেট সমর্থকরা।

আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। টুর্নামেন্টে অংশ নেওয়ার লক্ষ্যে আগামী ৪ সেপ্টেম্বর দুবাইয়ে পৌঁছানোর কথা ভারতের ক্রিকেটারদের। কিন্তু খরচ বাঁচাতে ক্রিকেটারদের একই ফ্লাইটে পাঠাচ্ছে না বিসিসিআই।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, প্রত্যেক ক্রিকেটার নিজ নিজ শহর থেকে এশিয়া কাপের উদ্দেশে যাবেন। এমন দৃশ্য ভারতীয় ক্রিকেটে বিরল বলে দাবি করা হয় দেশটির গণমাধ্যমে।

দেশের বাইরে সিরিজ খেলতে যাওয়ার আগে ক্রিকেটাররা একটি নির্দিষ্ট শহর থেকে রওয়ানা দিতেন। সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি বা ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের আগেও সে দৃশ্য দেখা গেছে। তবে এবার তার ব্যতিক্রম হতে যাচ্ছে। মূলত, যাতায়াতের খরচ কমাতে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা বলেন, ‘৪ সেপ্টেম্বর সন্ধ্যায় ক্রিকেটাররা দুবাই পৌঁছাবেন। ৫ সেপ্টেম্বর প্রথম অনুশীলন হবে। মুম্বাই থেকে পাঠাতে হলে সবাইকে এখানে আসা লাগত। সেক্ষেত্রে খেলার সরঞ্জাম বয়ে নিয়ে যাওয়ার খরচ ও ক্রিকেটারদের টিকিটের বিমানযাত্রার খরচ দুবার করে দিতে হতো। তাই এবার সবাই নিজ নিজ শহর থেকে যাবে।’

উল্লেখ্য, এবারের এশিয়া কাপে ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে ভারত। ১৪ সেপ্টেম্বর হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে লড়বে তারা। শেষ ম্যাচে আগামী ১৯ সেপ্টেম্বর ওমানের মুখোমুখি হবে ভারতের ক্রিকেটাররা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমানত ও ঋণের সুদহারের ব্যবধান হবে ৪ শতাংশ : বাংলাদেশ ব্যাংক

বিরল সিদ্ধান্তে চমকে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড

আপডেট সময় ০৪:০৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫