লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদী থেকে আনুমানিক ৮ বছর বয়সী এক অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আলেকজান্ডার মেঘনার তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মেঘনা নদীর আলেকজান্ডার বেড়িবাঁধের ওপর স্থানীয়রা ওই শিশুটির মরদেহ ভেসে থাকতে দেখেন। পরে তারা পুলিশকে খবর দেন। পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নদীর জোয়ারে মরদেহটি ওই স্থানে এসে ভেসে ওঠে বলে ধারণা করা হচ্ছে।
রামগতি থনার ওসি মো. কবির হোসেন বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে পুলিশ ওই শিশুর মরদেহ উদ্ধার করে। তবে এখন পর্যন্ত তার কোনো নাম-পরিচয় পাওয়া যায়নি। শিশুটি জেলেদের নৌকা থেকে পড়েছে, নাকি কেউ হত্যা করে নদীতে ফেলে গেছে সেটিও এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট এলে সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।’
লক্ষ্মীপুর প্রতিনিধি 























