ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রীর মৃত্যু

  • ঢামেক প্রতিবেদক
  • আপডেট সময় ০৩:২৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • ৬০৯ বার পড়া হয়েছে

রাজধানীর ডেমরার সারুলিয়া এলাকায় একটি বাসায় ইলেকট্রিকের কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইমন হোসেন(১৮) নামে এক ইলেকট্রিক মিস্ত্রীর মৃত্যু হয়েছে।
শুক্রবার(২৯ আগস্ট) দুপুর দেড়টার সময় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ইমনের স্ত্রী শিল্পী আক্তার জানায়, দুপুরের দিকে একটি বাসায় ইমন ইলেকট্রিকের কাজ করতে যায়। ওই বাড়িতে বিদ্যুতের লাইন জোড়া লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়ে যায়। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক জানায় আমার স্বামী আর বেঁচে নেই।

শিল্পী আক্তার জানায়, আমরা বর্তমানে ডেমরা সারুলিয়া সারুলিয়া এলাকায় থাকি। তার বাড়ি সিলেট জেলার সদর থানার লাকাইদ এলাকায়। ইমন ওই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রীর মৃত্যু

আপডেট সময় ০৩:২৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫