ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

নওগাঁ-আত্রাই-নাটোর আঞ্চলিক মহাসড়কে সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণের হিড়িক

  • নওগাঁ প্রতিনিধি
  • আপডেট সময় ০৩:০৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • ৬৩৪ বার পড়া হয়েছে

নওগাঁর আত্রাইয়ে সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণের হিড়িক পড়ে গেছে। আঞ্চলিক মহাসড়ক ঘেঁসে এসব দোকান নির্মাণের ফলে যে কোন সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন সচেতন মহল। নওগাঁ-আত্রাই-নাটোর আঞ্চলিক মহাসড়ক নির্মাণের পর থেকে এলাকার যোগাযোগ ব্যবস্থার যেমন উন্নয়ন হয়েছে, তেমনি এলাকার দৃশ্যপটও পাল্টে গেছে। এ মহাসড়ক নির্মাণের পর নওগাঁ নাটোরের দূরত্ব কমেছে প্রায় ২০ কিলোমিটার।

এদিকে আঞ্চলিক এ মহাসড়ক নির্মাণের পর থেকে সরকারি জায়গা দখল করে মহাসড়ক ঘেঁসে আত্রাই অংশের বিভিন্ন স্থানে গড়ে তোলা হয়েছে অসংখ্য অবৈধ দোকানপাট। আঞ্চলিক এ মহাসড়কটি প্রশস্ত করার জন্য সাম্প্রতিক সময়ে নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে মহাসড়কের পশ্চিম পাশ দিয়ে মাটি ভরাট করা হয়। এ মাটি ভরাটের পর থেকে আত্রাই এলাকার বিভিন্ন পয়েন্টে ব্যাঙের ছাতার মত অবৈধ ভাবে গড়ে উঠেছে বিভিন্ন দোকানপাট। বিশেষ করে আত্রাই উপজেলার শাহাগোলা, মাধাইমুড়ি ও রামপুরসহ বিভিন্ন স্থানে এসব অবৈধ দোকানপাট গড়ে উঠেছে।

একেবারে মহাসড়কের উপর এসব দোকানপাট গড়ে তোলায় যে কোন সময় ঘটতে পারে বড় ধরণের দুর্ঘটনা। আঞ্চলিক মহাসড়ক দিয়ে নির্বিঘ্নে যানবাহন চলাচল নিশ্চিত করতে ও সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে দ্রুত এসব অবৈধ দোকানপাট উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।

আত্রাই উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক খোরশেদ আলম বলেন, সরকারি জায়গা দখল করে এভাবে দোকাপাট নির্মাণ করা ঠিক হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। অন্যথায় এক সময় সরকারি সকল জায়গা বেদখলে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

রামপুর এলাকায় পিঠা ব্যবসায়ী এরশাদুল, সবুজ ও ভোলা বলেন, এ জায়গা রামপুর গ্রামের উজ্জা নামক এক ব্যক্তির নিকট থেকে ভাড়া নিয়ে ব্যবসা করছি।

এ ব্যাপারে নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশিদুল হক বলেন, আমাদের ভরাটকৃত মাটির উপর এভাবে দোকানপাট গড়ে উঠেছে বিষয়টি আমার জানা নেই। আমি অবগত হলাম, লোক পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।#

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

নওগাঁ-আত্রাই-নাটোর আঞ্চলিক মহাসড়কে সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণের হিড়িক

আপডেট সময় ০৩:০৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫