ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

বরগুনায় ডেঙ্গুতে দশম শ্রেণির ছাত্রীর মৃত্যু

বরগুনায় ডেঙ্গুতে তাসফিয়া তাসনিম (১৫) নামের এক স্কুলছাত্রী মারা গেছেন। সে বরগুনা এভারগ্রীন পাবলিক মডেল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগে পড়তো।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল ৪টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তাসফিয়া তাসনিম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কেজি স্কুল রোড এলাকার নাসিম ফারুকের একমাত্র মেয়ে।
পারিবার জানায়, কয়েকদিন আগে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথমে বরগুনা সদর পরে অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

বরগুনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেলের হাসপাতালের তত্বাবধায়ক ডা. রেজওয়ানুর আলম জাগো নিউজকে বলেন, তাসফিয়া তাসনিম ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে বরিশাল রেফার করা হয়। এছাড়া গত দুই তিনদিন ধরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং পানি জমে আবারও ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বাড়তে পারে।
এ নিয়ে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৩ জন মারা গেছেন। এদের মধ্যে মধ্যে ৩৬ জনের বাড়ি বরগুনা সদরে, তিনজন বেতাগী এবং তিনজন পাথরঘাটা ও এক জনের বাড়ি বামনা উপজেলায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

বরগুনায় ডেঙ্গুতে দশম শ্রেণির ছাত্রীর মৃত্যু

আপডেট সময় ১২:৩৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫