ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

চাঁদাবাজির অভিযোগে ৬ জনকে আসামি করে বিএনপি নেতার মামলা

রংপুরের পীরগাছায় চাঁদাবাজি, সাইবার হয়রানি ও প্রাণনাশের হুমকির অভিযোগে ৬ জনের নামে মামলা করেছেন উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙা।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে পীরগাছা থানায় মামলাটি করা হয়।

মামলায় আসামিরা হলেন— উপজেলার কালীগঞ্জ এলাকার রমজান আলীর ছেলে শামছুল হক সবুজ (২২), চণ্ডিপুর এলাকার নুরুল ইসলামের ছেলে মাহাদী হাসান বিপু (২৩), কালীগঞ্জ এলাকার শরিয়তউল্যার ছেলে সাঈদ আল কুদরী (৪৫), একই এলাকার রমজান আলীর ছেলে শামিম হোসেন (২৮), মোসলেম উদ্দিনের ছেলে হেলাল হোসেন (৩২) ও অনন্তরাম মাছুয়াপাড়া গ্রামের তোজাম্মেল হক মুন্সির ছেলে রাজীব মুন্সি (৩২)। এছাড়া মামলায় ৫-৬ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
মামলার এজাহারে জানা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ভূঁইফোর একটি নিউজ পোর্টাল ‘সংবাদ৩৬৫.নিউজ’ ওয়েবসাইট ও ফেসবুক পেজের মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রচার করছে। একইসঙ্গে ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
এছাড়াও এজাহারে অভিযুক্তদের বিরুদ্ধে ৩ লাখ ১৭ হাজার ৫০০ টাকা ছিনতাইয়ের অভিযোগ করা হয়।

মামলার বাদী আমিনুল ইসলাম রাঙা দাবি করেন, ৫ আগস্ট থেকে ‘সংবাদ৩৬৫.নিউজ’ ওয়েবসাইট ও ‘সংবাদ৩৬৫’ ফেসবুক পেজে তার ব্যক্তিগত সুনাম নষ্ট করতে বিএনপির বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার চালানো হচ্ছে।

অভিযোগে বলা হয়, পোর্টালটিতে বিকৃত ও সাজানো তথ্য এবং পূর্বে ধারণ করা ভিডিও ব্যবহার করে ধারাবাহিকভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, যা সাইবার অপরাধ হিসেবে দণ্ডনীয়।

অভিযোগে আরও বলা হয়েছে, অভিযুক্তরা পেশাদার সাংবাদিক না হয়েও সাংবাদিক পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছে। তারা রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে এসব অপপ্রচার চালাচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া বলেন, এ ঘটনায় ৬ জনের নামে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

চাঁদাবাজির অভিযোগে ৬ জনকে আসামি করে বিএনপি নেতার মামলা

আপডেট সময় ১২:১০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫