সংবাদ শিরোনাম ::
আমানত ও ঋণের সুদহারের ব্যবধান হবে ৪ শতাংশ : বাংলাদেশ ব্যাংক কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দলীয় নেতার রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মানিকনগর মডেল হাই স্কুলে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত নারী সাংবাদিকের মামলায় সুপ্রিম কোর্টেও হারলেন ট্রাম্প, দিতে হবে ৫ মিলিয়ন ডলার ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৮ দুর্বল ব্যাংকের মালিকানায় আগের মালিকরা ফিরতে পারবেন না : অর্থমন্ত্রী তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ পরিপূর্ণ সুস্থতার দিকে মির্জা আব্বাস, চলছে পায়ের থেরাপি অর্থবিল-২০২৬ জাতীয় সংসদে পাস

কোপা আমেরিকা জয়ী আর্জেন্টাইন ফুটবলার খুঁজে পেলেন নতুন ঠিকানা

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ১২:০২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • ৫৯০ বার পড়া হয়েছে

ম্যানচেস্টার ইউনাইটেডের আর্জেন্টাইন উইঙ্গার আলেহান্দ্রো গার্নাচোকে দলে ভেড়াতে ৪০ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফিতে সম্মত হয়েছে চেলসি। ২১ বছর বয়সী এই ফুটবলারকে গত মৌসুম শেষে ইউনাইটেড কোচ রুবেন আমোরিম নতুন ক্লাব খুঁজে নিতে বলেছিলেন। এরপর থেকেই গার্নাচোর দলবদল নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। অবশেষে, চেলসিই হতে যাচ্ছে এই আর্জেন্টাইনের নতুন ঠিকানা, বাকি কেবল আনুষ্ঠানিক ঘোষণা।

সূত্র জানায়, গার্নাচোকে দলে ভেড়াতে চেলসির প্রথম প্রস্তাব ছিল ২৫ মিলিয়ন পাউন্ড। তবে আলোচনা শেষে ১০ শতাংশ সেল-অন ক্লজসহ ৪০ মিলিয়ন পাউন্ডে চূড়ান্ত হয় চুক্তি। ক্রিস্টিয়ানো রোনালদো, রোমেলু লুকাকু ও আনহেল ডি মারিয়ার পর চতুর্থ দামি ফুটবলার হিসেবে গার্নাচোকে বিক্রির রেকর্ড গড়েছে ম্যানইউ।

বিভিন্ন অ্যাড-অন ক্লজসহ এবারের দলবদলে উইঙ্গার ও স্ট্রাইকারসহ বিভিন্ন পজিশনে চেলসির মোট ব্যয় এখন ৬৫০ মিলিয়ন পাউন্ড ছাড়িয়ে গেছে। তবে খেলোয়াড় বিক্রি মাধ্যমে এবারের গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতেই ব্যালান্স শূন্যে নামিয়ে আনার আশা করছে লন্ডনের ক্লাবটি।

আলেহান্দ্রো গার্নাচোর চেলসিতে আসার মুহূর্তে দল ছাড়ার দ্বারপ্রান্তে ২৭ বছর বয়সী ফরোয়ার্ড ক্রিস্টোফার এনকুনকু। ইতালিয়ান ক্লাব এসি মিলানে যোগ দেওয়ার সম্ভাবনা তার। এদিকে চেলসি থেকে স্ট্রাইকার নিকোলাস জ্যাকসনের বায়ার্ন মিউনিখে লোনে যোগ দেওয়ার আলোচনা চলছে। প্রাথমিকভাবে এটি লোনে হলেও ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের জন্য পরবর্তীতে বাধ্যতামূলক কেনার শর্ত যুক্ত থাকতে পারে। চেলসির জন্য এই গ্রীষ্মে খেলোয়াড় বিক্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে উয়েফার আরোপিত নিষেধাজ্ঞার কারণে। এই বাস্তবতায় তরুণ প্রতিভা গার্নাচোকে দলে নেওয়ার পাশাপাশি বেশ কয়েকজন খেলোয়াড়কে বিদায় জানিয়ে ক্লাবটি স্কোয়াড পুনর্গঠন ও আর্থিক শৃঙ্খলা দুটোকেই গুরুত্ব দিচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমানত ও ঋণের সুদহারের ব্যবধান হবে ৪ শতাংশ : বাংলাদেশ ব্যাংক

কোপা আমেরিকা জয়ী আর্জেন্টাইন ফুটবলার খুঁজে পেলেন নতুন ঠিকানা

আপডেট সময় ১২:০২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫