ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

আত্রাইয়ে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে এবার পাট চাষ, দাম পেয়ে খুশি কৃষকেরা

নওগাঁর আত্রাই উপজেলায় এ বছর পাটের বাম্পার ফলন হয়েছে। সাথে ন্যায্য দামে বিক্রি করতে পেরে খুশি কৃষকরা। উপজেলার ৮টি ইউনিয়নের প্রতিটি এলাকায় পাট কাটা, জাগ দেওয়া ও শুকানোর কাজ শেষে বর্তমানে স্থানীয় হাটগুলোতে চলছে পাট বিক্রি ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে এ উপজেলায় ২৫৫ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিছুটা দেরিতে হলেও পর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে এবার ভালো ফলন হয়েছে।

সরেজমিনে উপজেলার একমাত্র কেন্দ্রীয় আহসানগঞ্জ হাট ঘুরে দেখা গেছে, হাটে প্রচুর পাটের আমদানি হয়েছে যা অন্যান্য বছরের তুলনায় বেশি। প্রকার ভেদে ভালো মানের পাট বিক্রি হচ্ছে মণপ্রতি ৩৮০০ টাকা দরে, আর তুলনামূলক নিম্নমানের পাট বিক্রি হচ্ছে মণপ্রতি ৩৪০০ টাকায়। ন্যায্য দাম পাওয়ায় কৃষকদের মাঝে আগামীতে আরও বেশি পাট চাষের আগ্রহ ও উদ্দীপনা তৈরি হচ্ছে।

হাটে পাট বিক্রি করতে আসা কৃষক শুটুক আলী জানান, এবার পাটের ফলন ভালো হয়েছে। পর্যাপ্ত বৃষ্টি থাকায় পাট পচাতে কোনো সমস্যা হয়নি। হাটে এনেও ভালো দামে বিক্রি করতে পেরে আনন্দ লাগছে।

অন্যদিকে পাট ক্রেতা লুৎফর (৪২) বলেন, এবার প্রচুর পাট পাওয়া যাচ্ছে। মানও ভালো, রঙও উজ্জ্বল হয়েছে। এতে মহাজনের কাছে বিক্রি করেও ভালো দাম পাওয়া যাবে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার বলেন, লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে এবার পাট চাষ হয়েছে। কৃষকরা সঠিক নিয়ম ও পরামর্শ মেনে চাষ করায় এবং আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও ভালো হয়েছে। এছাড়া বাজারে ন্যায্য মূল্য পাওয়ায় আগামীতে কৃষকদের পাট চাষে আগ্রহ আরও বাড়বে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

আত্রাইয়ে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে এবার পাট চাষ, দাম পেয়ে খুশি কৃষকেরা

আপডেট সময় ১১:০৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫