ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

লরিচাপায় প্রবাসী নিহত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

কুমিল্লায় লরির চাপায় আবুল হাসান নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডের পূর্ব দিকে দয়াপুর নতুন ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনার পর মহাসড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা। এতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে প্রায় ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। অবরোধ তুলে নিলে তিন ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। নিহত আবুল হাসান সদর দক্ষিণ উপজেলার লক্ষ্মীপুর লুইপুরা এলাকার কালন মিয়ার ছেলে। তিনি ওমান প্রবাসী ছিলেন। কিছুদিন আগে ছুটিতে দেশে আসেন। ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে মহাসড়কের দয়াপুর নতুন খোলা ইউটার্নে একটি লরির চাপায় পথচারী আবুল হাসানের মৃত্যু হয়। পরে ঘটনাস্থলে জড়ো হয়ে অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দারা।

ঘটনার পর ঘটনাস্থলে আসেন সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া খানম। স্থানীয় বাসিন্দাদের দাবির মুখে পদুয়ার বাজার বিশ্বরোডে আগের যে ইউটার্ন ছিল সেটি খুলে দিয়ে দুজন পুলিশ সদস্য মোতায়েন করা হয়। অবরোধ করে রাখার ফলে মহাসড়কের কুমিল্লা অংশে প্রায় ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে অবরোধ তুলে নিলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে থাকে।

ওসি ইকবাল বাহার বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে। অবরোধের ফলে সৃষ্ট যানজটে যান চলাচল স্বাভাবিক হতে কিছু সময় লাগবে। পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার আগের ইউটার্নে গাড়ি চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

লরিচাপায় প্রবাসী নিহত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

আপডেট সময় ০৯:২০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫