ঢাকা ১১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

বৈষম্যবিরোধী ছেড়ে ছাত্রদলে যোগ দিলেন ৪ প্রতিনিধি

  • বরগুনা প্রতিনিধি
  • আপডেট সময় ১১:১৩:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • ৬১৯ বার পড়া হয়েছে

বরগুনার আমতলীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ প্রতিনিধি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন। বুধবার (২৭ আগস্ট) আমতলী উপজেলা বিএনপির কার্যালয়ে উপস্থিত হয়ে তারা ছাত্রদলের নেতাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংগঠনটিতে যোগ দেন।

এ সময় আমতলী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. হেলাল চৌকিদার, সদস্যসচিব মো. ইমরান খানসহ উপজেলা ও কলেজ শাখার ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।

ছাত্রদলে যোগদানকারী ছাত্র প্রতিনিধিরা হলেন- মো. নাসিম মাহমুদ, ইমামুল হাসান আশিক, মো. রেদোয়ান মৃধা ও আব্দুল্লাহ আল নোমান।

যোগদান উপলক্ষে ওই ছাত্রনেতারা বলেন, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি।

এ বিষয়ে আমতলী উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মো. ইমরান খান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি সুশৃঙ্খল, আদর্শভিত্তিক ও নীতিনিষ্ঠ ছাত্রসংগঠন। গণতন্ত্র, জাতীয়তা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ছাত্রদল সবসময় আপসহীন। দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে ছাত্রদল নিরলসভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও করে যাবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

বৈষম্যবিরোধী ছেড়ে ছাত্রদলে যোগ দিলেন ৪ প্রতিনিধি

আপডেট সময় ১১:১৩:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫