ঢাকা ১১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

বঙ্গোপসাগরে লঘুচাপ, উপকূলজুড়ে বৃষ্টি-ঝোড়ো হাওয়া

বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোর থেকেই নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া, সুবর্ণচর, কোম্পানীগঞ্জ, কবিরহাট ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। সকাল থেকে বৃষ্টি শুরু হলে স্থানীয় জনজীবনে ভোগান্তি নেমে আসে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট এই লঘুচাপটি ঘনীভূত হয়ে আরও শক্তিশালী হওয়ার আশঙ্কা রয়েছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। লঘুচাপের কারণে সমুদ্র উত্তাল থাকায় মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে গভীর সাগরে যেতে নিষেধ করা হয়েছে।

বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে দ্বীপাঞ্চলে মানুষের জনজীবনে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। স্কুলগামী শিক্ষার্থীদের ভোগান্তি বাড়ার পাশাপাশি খেটে খাওয়া মানুষ বৃষ্টির কারণে কাজের জন্য বাইরে যেতে পারছেন না। হাতিয়ার মেঘনা নদীর তীরে বসবাসকারী মানুষরা জানায়, ভাঙনপ্রবণ এলাকায় জোয়ারের পানির সঙ্গে বাতাসের দমকা আঘাত বাড়তি আতঙ্ক তৈরি করেছে।

আবহাওয়াবিদরা বলছেন, আগামী এক থেকে দুই দিন এ বৃষ্টি ও ঝোড়ো হাওয়া অব্যাহত থাকতে পারে। তবে লঘুচাপটি যদি আরও ঘনীভূত হয়, তাহলে এটি নিম্নচাপ বা গভীর নিম্নচাপে রূপ নিতে পারে, যা উপকূলীয় অঞ্চলে আরও প্রভাব ফেলবে।

হাতিয়া উপজেলার মৎস্য ব্যবসায়ী মো. আকবর হোসেন ঢাকা পোস্টকে বলেন, সাগর উত্তাল থাকায় ট্রলারগুলো ঘাটে আটকে আছে। বাজারেও তেমন ক্রেতা নেই। অধিকাংশ মানুষ নিরাপদে ঘরে বসেই দিন কাটাচ্ছেন।

হাতিয়া উপজেলার বাসিন্দা সাইফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, বৃষ্টি ও ঝোড়ো আবহাওয়ার কারণে সাধারণ মানুষও ঘর থেকে বের হচ্ছে না। বাজারের দোকানপাটেও নেই আগের মতো ভিড়। বাজারে ক্রেতাশূন্য অবস্থা, অধিকাংশ মানুষ ঘরে বসেই সময় কাটাচ্ছেন।

জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি সাবধানতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে। একই সঙ্গে গভীর সমুদ্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন ঢাকা পোস্টকে বলেন, বর্তমানে উপকূলজুড়ে ঝোড়ো বাতাস ও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এছাড়াও আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা অনুযায়ী আমরা নির্দেশনা প্রদান করছি। সতর্কতা হিসেবে জেলেদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। আগামী কয়েকদিন এমন আবহাওয়া থাকতে পারে বলে নিশ্চিত করেছে আবহাওয়া অফিস।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

বঙ্গোপসাগরে লঘুচাপ, উপকূলজুড়ে বৃষ্টি-ঝোড়ো হাওয়া

আপডেট সময় ১০:৩২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫