ঢাকা ১১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

একসঙ্গে তিন নবজাতকের জন্ম দেয়া মায়ের হাতে উপহার তুলে দিলেন গাংনীর ইউএনও

মেহেরপুরের গাংনীতে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন নারগিস খাতুন (২৮) নামে এক গৃহবধূ। গত ১ মার্চ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নরমাল ডেলিভারি ও সিজারিয়ানের মাধ্যমে জন্ম নেয় তিন নবজাতক। ইতোমধ্যেই তাদের নামও রাখা হয়েছে। একজনের নাম উমাইয়া ইয়াসমিন সিফা, অন্যজন উবাইদা ইয়াসমিন সাফা এবং অপরজন আলী হাসান উসামা। বর্তমানে মা ও সন্তানরা সুস্থ আছেন। তিন সন্তানের জননী নারগিস খাতুন গাংনী উপজেলার রায়পুর ইউনিয়নের হাড়িয়াদহ গ্রামের উজ্জ্বল হোসেনের স্ত্রী। ঘটনাটি জানাজানি হলে বুধবার (২৭ আগস্ট) দুপুরে গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসেন নবজাতক ও প্রসূতি মাকে দেখতে তাদের বাড়িতে যান। এ সময় তিনি নবজাতকদের জন্য শিশু খাদ্য এবং প্রসূতি মায়ের জন্য একটি সেলাই মেশিন প্রদান করেন। এ সময় উপজেলা প্রকৌশলী ফয়সাল হোসেন ও রায়পুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সারগিদুল ইসলাম উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন বলেন, “আমরা বিষয়টি জানার পর নবজাতক ও প্রসূতি মাকে দেখতে এসেছি। তাদের আর্থিক সক্ষমতা বিবেচনায় নবজাতকদের জন্য কিছু শিশু খাদ্য ও প্রসূতি মায়ের জন্য একটি সেলাই মেশিন নিয়ে এসেছি। এছাড়া পরবর্তীতে কোন সহায়তার প্রয়োজন হলে উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করা হবে।” রায়পুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সারগিদুল ইসলাম বলেন, “প্রসূতি মায়ের গর্ভাবস্থার সময়ই আমরা মাতৃত্বকালীন কার্ড করে দিয়েছি। পাশাপাশি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সরকারি সব ধরনের সুযোগ-সুবিধা তাদের দেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

একসঙ্গে তিন নবজাতকের জন্ম দেয়া মায়ের হাতে উপহার তুলে দিলেন গাংনীর ইউএনও

আপডেট সময় ০৮:১০:৩০ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫