ঢাকা ১১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

স্বপ্ন ছোঁয়ার আগেই থেমে গেল অরণ্যের জীবন

ঝিনাইদহের মহেশপুরে পাওয়ার টিলার-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে অরণ্য (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। বুধবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার পদ্মপুকুর সরকারি ডিগ্রি কলেজের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত অরণ্য তালসার গ্রামের আজগর আলীর ছেলে ও পদ্মপুকুর সরকারি ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে বাড়ি থেকে কলেজে যাচ্ছিলেন অরণ্য। পথিমধ্যে পদ্মপুকুর সরকারি ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাওয়ার টিলারের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অরণ্য গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আমড়া ভর্তা খেয়ে হাসপাতালে ৬ শিক্ষার্থী
স্থানীয় ইউপি সদস্য তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে অরণ্য মোটরসাইকেল নিয়ে কলেজ যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে। প্রথমে মহেশপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য যশোর নেওয়ার পথে সে মারা যায়।

এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাজ্জাদুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

স্বপ্ন ছোঁয়ার আগেই থেমে গেল অরণ্যের জীবন

আপডেট সময় ০৬:৫৪:১৬ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫