ঢাকা ১১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

টিসিবির চাল নিয়ে বাড়ি ফেরা হলো না বৃদ্ধের

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নে টিসিবির চালসহ অন্যান্য পণ্য নিয়ে বাড়ি ফেরা হলো না বৃদ্ধ শামছুল আকন্দের (৫০)। বাড়ি ফেরার পথেই চাল বোঝাই অপর একটি ট্রাকের চাপায় নিহত হন তিনি।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে সাপমারা ইউনিয়নের সামনের সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শামছুল আকন্দ (৫০) সাপমারা গ্রামের মৃত আবু বক্করের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর ২টার দিকে টিসিপির পণ্য নিয়ে বাড়িতে ফেরার পথে রাস্তা পারাপারের সময় গোবিন্দগঞ্জ উপজেলার দিকে যাওয়া চাল বোঝাই একটি ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

স্থানীয় বাসিন্দা রাসেল বলেন, দুপুর ১২টা থেকে টিসিবি পণ্য নিতে লাইনে দাঁড়িয়েছিলেন ওই বৃদ্ধ। আমরা তো ভালোভাবে তাকে এখান থেকে যেতে দেখেছি। হঠাৎ করে দেখি তিনি ট্রাকের ধাক্কায় পড়ে রক্তাক্ত হয়ে পড়ে আছেন। ঘটনাস্থলেই তিনি নিহত হন। এটি একটি দুঃখজনক ঘটনা। এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম নজানান, আমরা ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করেছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

টিসিবির চাল নিয়ে বাড়ি ফেরা হলো না বৃদ্ধের

আপডেট সময় ০৬:২৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫