ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

ফটিকছড়িতে বৃদ্ধের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরের দাঁতমারা বাজার সংলগ্ন রামগড়-হেয়াকো সড়ক থেকে হাঁচি মিয়া (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহত হাঁচি মিয়া ফটিকছড়ির ভূজপুর থানার দাঁতমারা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নিশ্চিন্তা গ্রামের বাসিন্দা ও মৃত নজির আহম্মদের ছেলে।

ভূজপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নুরুল আলম জানান, প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তদন্তের স্বার্থে এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা (ইউডি কেস) দায়ের করা হয়েছে।
তিনি বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। পূর্ণাঙ্গ তদন্তে ঘটনার প্রকৃত রহস্য বেরিয়ে আসবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

ফটিকছড়িতে বৃদ্ধের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৬:১৭:১৮ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫