ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ধান্যঘরা গ্রামে জ্বরে আক্রান্ত শিশু রোকসানাকে (৬) ওষুধ খাওয়ানোর সময় গলায় আটকে তার মৃত্যু হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) সকাল ১০টার দিকে জানাজার নামাজ শেষে ধান্যঘরা গ্রামের কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এর আগে মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

শিশু রোকসানা দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামের ভ্যানচালক টুটুলের ছোট মেয়ে।
স্থানীয় ইউপি সদস্য শাহ মোহাম্মদ ফরহাদ হোসেন ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাতে শিশু রোকসানা জ্বরে আক্রান্ত ছিল। স্থানীয় ফার্মেসি থেকে জ্বরের জন্য সিরাপের নেওয়ার পরামর্শ দিলেও তার পরিবারের সদস্যরা ট্যাবলেট ক্রয় করে। রাতে ট্যাবলেট খাওয়ানোর সময় ওষুধ বাচ্চাটার শ্বাসনালীকে আটকে যায়। পরবর্তীতে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যরা জানায়, আজ শিশু রোকসানা ষষ্ঠ জন্মদিন। ভাগ্যের নির্মম পরিহাস আগের রাতেই তার মৃত্যু হলো। জন্মদিন উপলক্ষ্যে সন্ধ্যায় হাতে মেহেদি দিয়েছিল রোকসানা। মেয়েকে হারিয়ে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর বলেন, ঘটনাটি আমার জানা নেই। বিস্তারিত জানতে খোঁজ নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু

আপডেট সময় ০৩:১৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫