ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

সড়ক নয়, যেন পুকুর

‘সড়ক নয়, যেন মরণফাঁদ। কার্পেটিং উঠে ভাঙাচোরা গর্তে ভরা সড়কে হাঁটাও দায়। দীর্ঘদিন ধরে একই হাল। সরকারের পরিবর্তন হলেও এ সড়কের উন্নয়ন আর হয়নি।’

নিজ গ্রামের পাশ দিয়ে যাওয়া বগুড়ার ধুনট-গোসাইবাড়ি সড়ক দেখিয়ে এভাবেই আক্ষেপ করলেন ভোলা মীর (৭৪)। ভোলা মীর স্থানীয় জোড়খালি গ্রামের বাসিন্দা। ভাঙাচোরা সড়কটি নিয়ে এমন আক্ষেপ এলাকার অনেক বাসিন্দার।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, ধুনট শহর থেকে গোসাইবাড়ি কলেজ গেট পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য ১১ কিলোমিটার। সর্বশেষ প্রায় ৩ বছর আগে সড়কটি সংস্কার করা হয়। নিয়ম অনুযায়ী সড়কটি কমপক্ষে ৪ বছর টেকসই হওয়ার কথা ছিল। কিন্তু একদিকে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে সড়কটি সংস্কার, অন্যদিক ধারণ ক্ষমতার অধিক ভারী যানবাহন চলাচল করায় টেকসই হয়নি সড়কটি।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে অতিরিক্ত বালুবাহী ট্রাক চলাচলের কারণে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে পুরো সড়কটি। অথচ প্রশাসনকে বলে কোনো কাজ হচ্ছে না। সড়ক জুড়ে খানাখন্দক। বৃষ্টির পানিতে টইটম্বুর সেসব গর্ত। দেখে বোঝার উপায় নেই এটি পাকা সড়ক নাকি পুকুর! সড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, বাড়ছে ভোগান্তি।
একেতো ভাঙাচোরা সড়ক, তার ওপর দুর্ভোগ বাড়িয়েছে বৃষ্টি। ছোট-বড় গর্তে ঢেউ খেলছে নোংরা পানি। পায়ে হেঁটে চলাও কষ্ট। গর্তগুলো পাশ কাটিয়ে ঝুঁকি নিয়ে হেলেদুলে চলে যানবাহন।

বাসচালক সাইফুল ইসলাম বলেন, সড়কের পিচ উঠে বিভিন্ন স্থানে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে এই অবস্থা চলায় গর্তগুলো এখন মরণফাঁদে পরিণত হয়েছে। সড়ক বেহাল হওয়ার কারণে বাস ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে করে যানবাহনের মেরামত ব্যয়ও বেড়েছে। শিগগিরই সড়কটি সংস্কার করা না হলে জনদুর্ভোগ আরও বাড়বে।

গোসাইবাড়ি কলেজের শিক্ষার্থী রাসেল মাহমুদ জানান, সড়ক দিয়ে ইজিবাইকে কলেজে যাতায়াত করতে ভয় লাগে। কারণ ভাঙাচোরা সড়কে ইজিবাইক এমনভাবে হেলেদুলে চলে, যেন কাত হয়ে পড়ে যাবে। বৃষ্টি হলে দুর্ভোগ আরও বেড়ে যায়।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ধুনট উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম সড়কের খারাপ অবস্থার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়কটির দ্রুত মেরামতের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে। কিন্তু সহজে বরাদ্দ না পাওয়ায় কাজ করতে বিলম্ব হচ্ছে। তবে বরাদ্দ পেলেই দ্রুত মেরামত কাজ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

সড়ক নয়, যেন পুকুর

আপডেট সময় ০৩:১৬:২৭ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫